Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ব্যস্ত জীবনের তাগিদে ছুটতে গিয়ে পরিবারকেই ভুলতে বসেছেন অনেকে। হ্যাঁ পরিবারের সঙ্গেই থাকছেন। তাদের জন্যই দিনরাত পরিশ্রম করছেন। কথাটি সত্য। কিন্তু, জানেন তো সঙ্গে থাকা মানেই কাছাকাছি থাকা নয়। যে সুখের জন্য রাত দিন এক করে শুধু অর্থের পেছনে ছুটে চলেছেন পরিবারকে এতটুকু সময় দিয়ে একসময় সেই সুখই মিথ্যা হয়ে যাবে যদি পরিবারটির নড়বড়ে হয়ে যায়।তাই পরিবারের জন্য সময় বের করা যতই চ্যালেঞ্জ হোকনা কেন ব্যস্ত জীবনের রুটিনে পরিবারের জন্যও কিছুটা সময় থাকুক। চলুন জেনে নেই সেক্ষেত্রে কিভাবে করতে পারেন সহজ কিছু পরিকল্পনা:

কাজের মিটিং বা অ্যাপয়েন্টমেন্টের জন্য যেমন সময় নির্ধারণ করতে হয় । তেমনি পরিবারের জন্যও নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করতে পারেন। প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহের একটা দিনে রাতে এক সাথে পরিবারের সঙ্গে ঘরে অথবা বাইরে খেতে যেতে পারেন ।
পরিবারের সাথে সময় কাটানোর সময়টাতে শুধু তাদেরকেই প্রাধান্য দেয়াটা জরুরি। সে সময় খুব প্রয়োজনীয় না হলে ফোন, কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের দিকে মনোযোগ না রাখাই উত্তম।

কিছু কাজ আছে সেগুলো একলা না করে পরিবারের সঙ্গে করলে সুন্দর মুহূর্তের ভাগাভাগিও যেমন হতে পারে তেমনি পারিবারিক বন্ধনে সখ্যতাও বাড়িয়ে তোলে। সেক্ষেত্রে জগিং এর সময় সঙ্গীকে সাথে নিয়েই বের হতে পারেন।দূরত্ব বা অন্যান্য কারণে শারীরিকভাবে পরিবারের সঙ্গে থাকা সম্ভব না হলে ভিডিও চ্যাট বা ফোন কল এর প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন সুযোগ মতো।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ মার্চ ২০২৩ /এমএম


Array