প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পেঁয়াজের নাম শুনলেই অনেকে নাক কুঁচকে ওঠেন। স্যালাড ও রান্নায় এই খাবার থাকলেও এর গন্ধের জন্য অনেকেই অপছন্দ করেন পেঁয়াজ। কিন্তু এর গুণের কথা অনেকেই জানেন না। ঘরের নানা কাজে সাহায্য করে এটি।
অনিদ্রার সমস্যা দূর করে
অনিদ্রার সমস্যা দূর করতে বিশেষ উপকারী পেঁয়াজ। নানারকম টোটকা মেনে চললেও অনেকের রাতে ঠিকমতো ঘুম হয় না। শোয়ার আগে একটি কাঁটা পেয়াজের গন্ধ বেশ কয়েকবার ভালো করে শুঁকে নিন। ঘুম চট করে চলে আসবে।
ব্রণ কমায়
ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে পেঁয়াজ। নিয়মিত এর ভেতরের অংশ মুখে ঘষলে ব্রণের সমস্যা থেকে সহজেই রেহাই মেলে। এছাড়া, ফুসকুড়ি হলে মুখে লাগানো যেতে পারে পেঁয়াজ। তাতেও মেলে উপকার।
কাঁটা ফুটে গেলে ব্যথা কমিয়ে দেয়
কাঁটা ফুটে ব্যথা করলে তা কমিয়ে দেয় পেঁয়াজ। ফুটে যাওয়া অংশে পেঁয়াজ ঘষলে ব্যথা খুব তাড়াতাড়ি কমে যেতে পারে।
নাক থেকে রক্ত পড়া কমায়
নাক থেকে রক্ত পড়া কমিয়ে দেয় পেঁয়াজ। কোনো কারণে নাক কেটে রক্ত পড়তে থাকলে নাকের কাছে ধরুন কাটা পেঁয়াজের অংশ। এতে রক্ত পড়া সহজেই বন্ধ হয়ে যাবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম





