Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  পুরো বাড়ির পরিবেশ বদলে দিতে চাইলে বাসার কোণে জোড়া পাখি এনে পুষতে পারেন। বাজারে তো পাখির অভাব নেই। দেশের আইনে বিদেশি পোষা পাখি পালন বৈধ। তবে পাখির যত্নের বিষয়টি অনেকেই মাথায় রাখেন না। পাখি আনার পর সেটির পেছনে যত্ন যে দিতে হবে এটি মাথায় না রাখার ফলে পাখি অসুস্থ হওয়ার পাশাপাশি অনেক সময় মারাও যায়। তাই পোষা পাখির যত্নে যা যা করতে পারেন:

যে পাখি পালবেন সে পাখির ওপর ভিত্তি করে খাঁচা নির্বাচন করুন। এ বিষয়ে অনলাইনে বিস্তারিত ঘাটাঘাটি করুন।পোষা পাখির জন্য নানা ধরনের শস্যবীজ খাবার হিসেবে রাখুন। বাজারে এমন শস্যবীজ পাওয়া যাবে। পাখির ধরন অনুযায়ী আদর্শ পরিমাণ নির্ধারণ করে নিন।

অনেক পাখিকে শাক-সবজি বা ফলমূল খাওয়া যায়। তবে অনেক সময় পাখি এত বেশি খেতে পারে না। তাই পুরো ফল না দিয়ে আপনি যখন খাচ্ছেন তখন পাখিকেও ছোট একটু টুকরো দিতে পারেন।সপ্তাহে অন্তত একবার পাখির খাঁচা পরিষ্কার করবেন।খেয়াল রাখতে হবে, পাখির খাঁচায় যেন সর্বক্ষণ বিশুদ্ধ পানি থাকে।

পাখির পালক নোংরা হলে বুঝতে হবে পাখির কোনো রোগ হয়েছে।সপ্তাহে অন্তত একবার পাখিকে গোসল করাবেন।বাজার থেকে খাবার এনেই পাখিকে সরাসরি দিতে যাবেন না। ধুয়ে, রোদে শুকিয়ে তারপর দিন।খাঁচার ভেতর যেন খাবার পড়ে না থাকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।পাখি অসুস্থ হলে দ্রুত আলাদা ছোট খাঁচায় স্থানান্তর করুন।পাখির রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম


Array