Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  কয়েকদিন আগেও ভারি ফাউন্ডেশন ব্যবহারের চল ছিল। এখন এই প্রসাধনীতেও পরিবর্তন এসেছে। বেজ মেকআপ ফ্ললেস এবং নিখুঁত করার জন্য নিজে ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন শেড চাই।সঠিক শেড বেছে নিতে হবে। সঠিক ফাউন্ডেশন শেড বেছে না নিলে ত্বক কালচে দেখায়। স্মুথ বেজ নিশ্চিত না করলে পারফেক্ট লুক পাবেন না।সঠিক বেজ বেছে নেওয়ার ক্ষেত্রে ত্বকের ধরণ বুঝে নিতে হবে প্রথমে। ফাউন্ডেশন ব্যবহারের সঠিক নিয়ম ভালোমতো জানা জরুরি। এক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

আপনাকে প্রথমে ক্লিনজার ব্যবহার করতে হবে। ক্লিনজিং ওয়াটার ব্যবহার করলে ত্বকের ময়লা দূর হয় এবং চিটচিটে ভাবও দূর হয়।ফাউন্ডেশন লাগানোর ক্ষেত্রে ব্রাশ জরুরি। হাত দিয়ে ফাউন্ডেশন ব্যবহার করলে তা ত্বকে ভালোভাবে মেশে না। ব্রাশ দিয়ে মুখে ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে।ত্বকে যদি লালচেভাব ও দাগ কমাতে হয় তাহলে কনসিলার কম ব্যবহার করতে হবে। পরিষ্কার আঙুলে প্রয়োজন অনুসারে কনসিলার ব্যবহার করতে হবে।সবার শেষে পাউডার ব্যবহার করতে পারলে ভালো হয়। ত্বকের যে অংশ তৈলাক্ত সে অংশটুকুতে পাউডার ব্যবহার করতে হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম


Array