প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নগরীর জীবনে সবুজ দেখাটা কঠিন। তবে যার এক চিলতে ছাদ আছে সেখানে ছাদ বাগান গড়ে তোলার সুযোগও নেহাৎ কম নয়। শহরে নানা প্রতিবন্ধকতা থাকায় অনেকেই ছাদবাগান করতে পারেন না। তাই কিভাবে ছাদ বাগান করবেন তা নিয়ে অনেকেই ব্যাপক চিন্তাভাবনা করেন। এক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখতে পারেন:
ফল হিসেবে ছাদে আম্রপালির চাষ করা ভালো। এটি আকারে ছোট এবং দ্রুত ফলন দেয়। এছাড়া কলা ও বেশ কয়েক জাতের আমগাছ ছাদবাগানে লাগানো যেতে পারে।ছাদবাগান করতে চাইলে বনসাই একটি ভালো উপায়। আপনার যদি পর্যাপ্ত অর্থ থাকে তাহলে বনসাইয়ের মাধ্যমেও ছাদকে সবুজ করে তুলতে পারেন।ছাদে মৌসুমি ফুলের চাষ করতে পারলে বৈচিত্র্য থাকার পাশাপাশি আপনার বাগান করার শখও অনেকাংশে পূরণ হবে।
ছাদে জলজ গাছ লাগানোর ক্ষেত্রে অনেকের ভয় থাকে। সেটি মশা ও পোকামাকড়ের ভয়। সেক্ষেত্রে নিমগাছ কিংবা তুলসীগাছ লাগাতে পারেন। নির্মল ও সুস্থ বায়ু যেমন থাকবে তেমনি পোকামাকড় থাকবে দূরে।নিয়মিত পরিচর্যা ও পরিচ্ছন্নতার বাড়তি মেহনত করার মানসিকতা রাখতেই হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম





