প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কথাটি শুনতে অস্বাভাবিক লাগছে, তাইনা? তবে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে যারা কিছুটা হলেও ঘাটাঘাটি করেন তারা ভালোমতোই জানেন গোলাপ ফুলও খাওয়া যায়। গোলাপ ফুল খেলে চুল ও ত্বক সুন্দর হওয়ার পাশাপাশি সামগ্রিক সুস্থতাও নিশ্চিত হয়। কিন্তু আসলে আপনার কি কি উপকার হয়? চলুন দেখে নেই।
পেট ঠাণ্ডা রাখতে সহায়ক
বসন্ত আসা মানেই গরম চলে আসা। এ সময় বাইরে যারা ছুটোছুটি করেন তাদের শরীরে অতিরিক্ত চাপ উৎপন্ন হয়। দুধের সঙ্গে গুলকন্দ খেতে পারলে ক্লান্তি, অলসতা, পেটের ব্যথা, মাথা ব্যথা, দুর্বলতা ইত্যাদি সমস্যা দূর হয়। আপনার শরীরও ঠাণ্ডা থাকে।
পিরিয়ডে
ঋতুমতীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গোলাপে ৯৫% পানি থাকায় এর ক্যালরি কাউন্ট কম। আবার গোলাপের পাপড়িতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় পিরিয়ডের সমস্যায় এটি কার্যকর। চীনে একসময় নারীর বদহজমের সমস্যা দূর করতে গোলাপের পাপড়ি খাওয়ানো হতো।
স্ট্রেস দূর করতে
শুধু গোলাপ খাওয়াই নয়। গোলাপের ঘ্রাণ আপনার স্ট্রেস দূর করত সক্ষম। তাই নিজের জন্য সবসময় বাড়িতে একটু ফুল রাখবেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম





