Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌   ভালোবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকার জন্যই নয়। ভালোবাসা ছড়িয়ে দিতে পারেন সবাইকে। শুধু মাধ্যমটি ভিন্ন হতে পারে। প্রিয়জনের জন্য উপহার নির্বাচনের ক্ষেত্রে রইলো কিছু পরামর্শ:ভ্যালেন্টাইনসে মায়ের জন্য ভালোবাসার স্মারক হতে পারে শাড়ি।বাবাকে ভালোবাসা জানাতে হলে আনতে পারেন বই কিংবা চলাচলের জন্য প্রয়োজনীয় কিছু। দীর্ঘদিন ভার বইতে বইতে আরামদায়ক কিছু তাকে আনন্দ দেবে।

স্ত্রীর জন্য এই দিনটিতে তাজা ফুলের তোড়া এবং জুয়েলারি আইটেম আনতে পারেন।স্বামীকে কিছু দিতে চাইলে মানিব্যাগ, জুতো বা শার্ট দিতে পারেন।প্রেমিকাকে ফুল দেওয়াটা বাধ্যতামূলক। তবে এই দিনটিতে কোনো নতুন প্রসাধনী ও চকলেট খুঁজে দিতে পারেন।প্রেমিকের জন্য এখন স্মার্ট কোনো গ্যাজেট দেওয়াটাই বেশি ভালো।সহকর্মীদেরও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো যায় মগ কিংবা টেবিল ক্যালেন্ডারের মাধ্যমে।বোনের জন্য কোনো সুন্দর হ্যান্ডব্যাগ দিতে পারেন।বাড়ির ছোটদের জন্য চকলেটই যথেষ্ট।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম


Array