Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ত্বকের যত্নে দুধের নামটি ব্যবহার হলেও অনেকে ঘরোয়া উপায়ে ব্যবহারের পদ্ধতি জানেন না। কিন্তু এই শীতে ত্বকের রুক্ষতা দূর করতে ব্যবহার করতে পারেন দুধ। সে কিভাবে? আসুন জেনে নেই:

প্রথম পদ্ধতি

রাতে ঘুমানোর আগে ফ্রিজ থেকে ঠাণ্ডা দুধ বের করুন।এবার সেই দুধের সঙ্গে কয়েক ফোঁটা মধু যোগ করুন এবং ১০ মিনিট রেখে দিন।১০ মিনিট পর ঠাণ্ডা দুধের ঝাপটা দিন মুখে। মুখ মুছে ফেলার প্রয়োজন নেই।মুখে লেগে থাকা দুধ শুকিয়ে ফেলে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। এভাবে ময়েশ্চারাইজার আর নাইট ক্রিমের টাকা বাঁচাতে পারবেন।

দ্বিতীয় পদ্ধতি

প্রথমে একটি বাটিতে ২ কাপ গুঁড়ো দুধ, ২ টেবিল চামচ বেকিং সোডা, ২ টেবিল চামচ আটা এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল নিন।কাঠের চামচ দিয়ে কিছুক্ষণ সব উপাদান মিশিয়ে নিন।এবার মিশ্রণে পানি ঢেলে তা পেস্ট করে নিন।মুখসহ সারা শরীরে এই পেস্ট মেখে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন।পেস্ট শুকিয়ে গেলে হালকা মাস্যাজ করে ধুয়ে ফেলুন। এক্ষেত্রে সাবান ব্যবহার করার দরকার নেই।সপ্তাহে একদিন নিয়মিত ব্যবহারে সানবার্ন, বলিরেখা এবং শীতের রুক্ষতা সহজেই দূর করা যাবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ নভেম্বর ২০২২ /এমএম


Array