Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ অ্যাকনের সমস্যায় ভোগার সময় জরুরি উপলক্ষ চলে এসেছে? এমন সময় অ্যাকনে ঢাকার বিষয়েও খুতখুতানো লেগে থাকে। মেকআপ লাগিয়ে আবার অ্যাকনের সমস্যা বাড়বে না তো? বিশেষ উপলক্ষের আগে যতদূর সম্ভব প্রতিকারের চেষ্টা করুন। সময় এসে গেলে মেকআপের মাধ্যমে ঢেকে ফেলুন। কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এমনটা কিভাবে করবেন সেটি একবার দেখে নেওয়া যাক:

মেকআপ শুরুর আগে মুখে বরফ থেরাপি দিন। এভাবে মুখ সতেজ হওয়ার পাশাপাশি মেকআপ দীর্ঘস্থায়ী হবে। বরফ থেরাপির পর মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।প্রথমে আপনাকে প্রাইমার এবং ফাউন্ডেশনের মাধ্যমে মুখে বেস মেকআপ তৈরি করতে হবে। যেসব জায়গায় দাগ বেশি সেখানে কয়েক ফোঁটা ফাউন্ডেশন লাগিয়ে নিন। আঙুল দিয়ে জায়গাটি ব্লেন্ড করলে বোঝা যাবে না।

অ্যাকনের দাগ আছে যেখানে সেসব জায়গায় কনসিলার লাগিয়ে নিন। কনসিলার বেস মেকআপের সঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজনে স্পঞ্জ দিয়ে নির্দিষ্ট জায়গাগুলো ড্যাব করে নিতে হবে।ত্বকের ধরন বুঝে কন্টুরিং করতে হবে। এক্ষেত্রে হাই শেডের ফাউন্ডেশনের শেড নিয়ে গালে দুটো স্ট্রোক নিন।মুখের দাগ একেবারে লুকোনোর জন্য গোলাপি, কোরাল কিংবা পিচ রঙের ব্লাশ লাগাতে হবে।হালকা মেকআপের ক্ষেত্রে স্মাজপ্রুফ কাজল ব্যবহার করুন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ নভেম্বর ২০২২ /এমএম


Array