Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ছেলেদের গ্রুমিং নিয়ে অসংখ্য ভুল ধারণা রয়েছে অনেক তরুণ আজকাল ত্বক-চর্চা নিয়ে বেশ সচেতন। এজন্য অনেকেই নিয়ম মেনে ত্বকের পরিচর্যা করে থাকেন। কিন্তু ছেলেদের গ্রুমিং নিয়ে অসংখ্য ভুল ধারণা রয়েছে। গ্রুমিং করতে গিয়ে এসব ভুল করার ফলে অনেকেই গ্রুমিং থেকে সরে আসেন। সেগুলো জানাতেই আজকের এই লেখা:

ঘন ঘন শেভে দাড়ির ধরন বদলানো

শেভিং এর গ্রুমিং নিয়ে অনেক ভুল ধারণা আছে। অনেকের দ্রুত দাড়ি ওঠায় তারা ঘন ঘন শেভ করেন। তাদের ধারণা এভাবে দাড়ির ধরন বদলে যাবে। এটি ভুল ধারণা। শেভ করলে দাড়ি কিছুটা ঘন হয়। তাই নিয়ম মেনে শেভ করতে হবে।

মাত্রাতিরিক্ত এক্সফোলিয়েশন ক্ষতিকর

এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং ত্বকের জন্য ভালো। যারা দাঁড়ি রাখতে পছন্দ করেন তাদের জন্য এই চর্চা উপকারী। কিন্তু অনেকে ভাবেন মাত্রাতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বকের ক্ষতি করে। এটি ভুল ধারণা। স্ক্রাবিং করলে ত্বকে জমে থাকা মৃত চামড়া উঠে আসে। প্রতিবার গোসলের পর ময়েশ্চারাইজার দিতেই হবে। ত্বকের ধরন অনুযায়ী স্ক্রাবিং করলে ক্ষতি হবে না।

দাঁড়ি নিয়মিত পরিষ্কার না করলেও হয়

এটিও একটি জনপ্রিয় ভুল ধারণা। দাঁড়িতে অপেক্ষাকৃত ঘন ময়লা আটকে যেতে পারে। তাই দাঁড়ি নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

টিমের সংরক্ষণ না করলেও চলে

টিমর কেনার পর ম্যানুয়াল বুকে এর সংরক্ষণের পদ্ধতি দেখে নিন। যন্ত্রটির সঙ্গে থাকা ছোট ব্রাশ এবং খানিকটা তেল ব্যবহার করে নিয়মিত পরিষ্কার করুন। এভাবে শেভিং আরামদায়ক হবে এবং যন্ত্রটি অনেকদিন টিকে থাকবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ নভেম্বর ২০২২ /এমএম

 


Array