Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ দীর্ঘ সময় এক ধরনের ডিটক্স পানি পান করা উচিত নয় পূজো শেষ হলেও এর রেশ কাটেনি পুরোপুরি। খাবার টেবিলে তার প্রভাব ভালোমতোই বোঝা যায়। তেল-চর্বিযুক্ত খাবার খেয়ে শরীরের বেহাল দশা। এমন সময় শরীর থেকে বাড়তি টক্সিন কিংবা দূষিত পদার্থ বের করে দিতে হবে। সেক্ষেত্রে ডিটক্স ওয়াটার সবচেয়ে কার্যকরী।

অনেকেই প্রশ্ন করেন, ডিটক্স ওয়াটার আবার কেমন পানি। পানি তো এমনিতেই শরীরের ভেতরে থাকা নাইট্রোজেনঘটিত দূষিত পদার্থ বের করে দেয়। কিন্তু এই কাজটি আরো ভালোভাবে করতে পারে ডিটক্স ওয়াটার। আর ডিটক্স ওয়াটার বানানো খুব কঠিন কিছু না। বাসায় চাইলেই আপনি সহজে বিভিন্ন ডিটক্স ওয়াটার বানিয়ে নিতে পারবেন।

অনেক সময় ডিটক্স পানি খেয়ে অনেকে কাঙ্ক্ষিত ফলাফল পান না। এর কারণ হলো বৈচিত্র্য না আনা। দীর্ঘ সময় এক ধরনের ডিটক্স পানি পান করা উচিত নয়। এমনকি শরীরের বিভিন্ন সমস্যা বুঝে ডিটক্স পানি খেতে হবে। মূলত শরীর কোন উপাদান কিভাবে নিতে পারছে তার ওপর ভিত্তি করে ডিটক্স পানি পান করতে হবে। ডিটক্স পানি খাওয়ার বিষয়ে আমাদের কিছু পরামর্শ রইলো:

শরীরের অবস্থা বুঝে ডিটক্স পানির উপাদান ব্যবহার করতে হবে। গ্যাসের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।ডিটক্স পানি বেশি পরিমাণে পান করা উচিত নয়। সারা দিনে অল্প অল্প করে পান করতে হবে।রাতে ডিটক্স পানি কম পান করাই ভাল। কারণ এভাবে ঘুমের ব্যাঘাত ঘটে।ডিটক্স পানি ১২ ঘন্টার বেশি সংরক্ষণ করবেন না।খাবার খাওয়ার অন্তত ১৫ মিনিট আগে ডিটক্স পানি পানের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ অক্টোবর ২০২২ /এমএম

 

 


Array