প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঠোঁট আর্দ্র রাখতে লিপ মাস্ক কার্যকর
শুধু লিপ বাম দিয়ে ঠোঁটের যত্ন নেওয়া কঠিন। তবে ঠিকঠাক যত্নের অভাবে ঠোঁট হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ। অথচ হাতের কাছে থাকা উপাদান দিয়ে লিপ মাস্ক তৈরি করে নিলে সহজেই ঠোঁটের স্বাস্থ্য টিকিয়ে রাখা সম্ভব:
চিনি আর মধুর লিপ মাস্ক
হাতের তালুতে চিনি আর মধু মিশিয়ে নিতে হবে। আঙুল দিয়ে আলতো স্পর্শে এবার মাস্ক লাগিয়ে রাখুন। লক্ষ্য রাখবেন, শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মাস্ক যেন সরে না যায়। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এবং লিপ বাম লাগান।
ঠোঁট
চিনি আর মধুর লিপ মাস্ক ঠোঁটকে কোমল করে
লেবু আর মধুর লিপ মাস্ক
সকাল সকাল ঘুম ভাঙতেই লেবু আর মধু মিশিয়ে লিপ মাস্ক তৈরি করুন। টানা একমাস সকালে এই অভ্যাস গড়ে তুলুন। এতে ঠোঁট যেমন কোমল হবে তেমনই এর প্রাকৃতিক গোলাপি রঙ থাকবে অটুট।
গ্লিসারিন লিপ মাস্ক
ঠোঁট আর্দ্র রাখতে গ্লিসারিন লিপ মাস্ক কার্যকর। সারা বছর-জুড়ে এই মাস্ক ব্যবহার করা যাবে। সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। ব্যবহারের অন্তত ২০ মিনিট পর ধুয়ে ফেলবেন।
ঠোঁট
ঠোঁট আর্দ্র রাখতে গ্লিসারিন লিপ মাস্ক কার্যকর
অলিভ অয়েলের লিপ মাস্ক
অলিভ অয়েল, নারকেল তেল, মধু এবং চিনি মিশিয়ে প্রথমে ঘন পেস্ট বানাতে হবে। সেই পেস্ট ঠোঁটে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ঠোঁটে লিপ বাম লাগান।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ সেপ্টেম্বর ২০২২ /এমএম





