প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: খাবারের স্বাদ বাড়াতে ঘি-এর বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। বাজারে গেলে প্রায় প্রতিটি কোম্পানিই তাদের পণ্যকে খাঁটি বলে চালিয়ে দেয়। কিন্তু বাজারের সব ঘি তো অবশ্যই খাঁটি নয়। এতে যে ভেজাল আছে কিংবা প্রসেস করা হয়েছে তার প্রমাণ আগেও বহুবার মিলেছে। আজকাল খুব কম বাড়িতেই ঘি বানানো হয়। তাই বাজারই শেষ ভরসা।
ঘি
খাঁটি ঘি চেনার উপায় হাতের তালুতে রেখে পরখ করা
বাজারে পাওয়া অনেক ঘিরেই প্রচুর পরিমাণে ডালডা ও পাম অয়েল মেশানো থাকে। ঘ্রাণের জন্যে কিছুটা ঘি মেশানো হয়। আর থাকে রঙ। অনেক সময় মহিষের দুধের ঘিয়ে রঙ দিয়ে গাওয়া ঘি লেবেল সেঁটে দেওয়া হয়। তাছাড়া এসব ঘিয়ে ব্যবহৃত রঙ খাদ্যপযোগী না হওয়ায় স্বাস্থ্যেরও ক্ষতি করে। সেক্ষেত্রে খাঁটি ঘি চিনবেন কিভাবে? চলুন জেনে নেই:
হাতের তালুতে রাখুন
খাঁটি ঘি চেনার উপায় হাতের তালুতে রেখে পরখ করা। শরীরের তাপে ঘি গলে গেলে বুঝবেন এতে ভেজাল নেই।
চুলোয় তাপ দিন
বাড়িতে ঘি এনে চুলোয় তাপ দিয়ে দেখুন। যখন দেখবেন ঘি গলতে সময় নিচ্ছে এবং হলদেটে হয়ে যাচ্ছে তখন বুঝবেন ঘি খাঁটি নয়।বাজারে পাওয়া অনেক ঘিরেই প্রচুর পরিমাণে ডালডা ও পাম অয়েল মেশানো থাকে
গরম পানির মাধ্যমে
প্রথমে একটি পাত্রে পানি গরম করে নিন। তাতে ঘিয়ের বোতল বসিয়ে দিন। ভেতরের ঘি কিছুক্ষণে গলে যাবে। এবার ঘিয়ের পাত্র ফ্রিজে রেখে দিন। যদি গোটা বোতলে একই রঙের ঘি জমাট বাধা থাকে তবে সেটি খাঁটি। ভেজাল ঘি এর ক্ষেত্রে তেলের আলাদা আলাদা স্তর থাকবে।ভেজাল ঘি স্বাস্থ্যসম্মত নয়। তাই সম্ভব হলে বাড়িতেই ঘি বানিয়ে নেওয়া ভালো। তবে একান্ত সম্ভব না হলে সতর্কতার সঙ্গে যাচাই করে কিনুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ আগস্ট ২০২২ /এমএম





