Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে ইয়োগার জুড়ি নেই করোনা মহামারি সময়ে ইয়োগা কিংবা যোগাসনের মাধ্যমে অনেকে ফিট থাকার চেষ্টা করেছেন। শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে ইয়োগার জুড়ি নেই। আজকাল অনলাইনে ইয়োগার বিভিন্ন ধরণ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অ্যানিমেল পোজ তাদেরই একটি। পশুপাখি তাদের শরীরি ভঙ্গিমায় শারীরিক উৎকর্ষের দিকনির্দেশনাও দেয়।

ইয়োগার সময় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করবেন

এই যেমন: বুক, কাঁধ, মেরুদণ্ড শক্তিশালী করতে ভুজঙ্গাসন আছে। পেট ও হাতের মাসলের শক্তি বৃদ্ধির পাশাপাশি হংসাসন বিপাকে সাহায্য করে। স্ট্রেচিং এক্সারসাইজ হিসেবে হংসাসনের জনপ্রিয়তাও ফেলে দেওয়া যাবেনা। কিন্তু শুধু উপকার দেখেই অনেকে এমন ব্যায়াম করেন। যা ঠিক নয় মোটেও। অনেকেই ট্রেইনারের পরামর্শ ছাড়াই ইয়োগা করেন। শরীরে কোনো সমস্যা বা ব্যথা থাকলে অনেক সময় ইয়োগা করতে বারণ করা হয়।

ইয়োগা আপনাকে নিশ্চিতভাবেই সুস্থ রাখবে তবে সেক্ষেত্রেও আপনাকে মেনে চলতে হবে কিছু টিপস:

ইয়োগার শুরুতে ওয়ার্ম আপ এবং শেষে কুলডাউন করা জরুরি আপনার কোন শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের অনুমতি ব্যতীত ইয়োগা না করাই ভালো।যারা আগে থেকে এই ব্যায়াম করেননি তারা হুট করে শুরু করবেন না। একজন ট্রেনারের সহায়তায় নিজেকে প্রস্তুত করুন।

পোজের দিকে পুরো মনোযোগ দিয়ে রাখবেন না। এতে দেহের কোথাও সমস্যা হলে তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন না।ইয়োগার সময় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। নিঃশ্বাসে সমস্যা হলে স্বাভাবিক পোজ নেওয়ার চেষ্টা করতে হবে।শুরুতেই বেশিক্ষণ ইয়োগা করা উচিত নয়।ইয়োগার শুরুতে ওয়ার্ম আপ এবং শেষে কুলডাউন করেন না অনেকেই। এমন করবেন না ভুলেও।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ আগস্ট ২০২২ /এমএম


Array