প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রেশার কুকারে রান্না করতে গিয়ে প্রায়ই অনেকের যাচ্ছেতাই অবস্থা হচ্ছে। হয়তো ডাল রান্না করতে দিলেন কিছুক্ষণ পর ডাল উথলে ছড়িয়ে একাকার হচ্ছে রান্নাঘর। অনেক সময় মাংস রান্না করতে গিয়েও একই সমস্যার মুখোমুখি হয়েছেন অনেকে। এসব সমস্যায় কি করবেন? খুব সহজেই প্রেশারকুকারে উথলে পড়া রান্নাকে থামাতে পারবেন এই টিপসগুলোর মাধ্যমে:
প্রতিবার ব্যবহার শেষ হলে কুকারটি ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করুন। বিশেষত কুকারের ভালভ ও ছিপি। এখানে কিছু আটকে থাকলে বরং রান্না উথলে ওঠার ভয় থাকে।রান্নায় অন্তত এক তৃতীয়াংশ ফাঁকা জায়গা প্রেশার কুকারে রাখতে হয়
রান্নার সময় খেয়াল রাখবেন ভেতরে যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা যেন থাকে। কারণ রান্নার সময় অন্তত এক তৃতীয়াংশ ফাঁকা জায়গা প্রেশার কুকারে রাখতে হয়। নাহলে ভেতরে বাষ্প বেশি হয়ে যেতে পারে। এতে যেকোনো রান্নাই ছড়িয়ে ছিটিয়ে পরে যায় সহজে।
রান্না শুরু করার সময় প্রেশার কুকারের ওয়াশার কিংবা ছিপি ঠিকঠাক লাগানো হয়েছে কিনা লক্ষ্য করুন। অনেক সময় ঠিকঠাক ওয়াশার না লাগালে ভেতরে থাকা রান্নার দ্রব্য ছিটকে বা উথলে বের হয়ে যেতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ আগস্ট ২০২২ /এমএম





