Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  কোরবানি ঈদে তিন বেলাই মাংস খেতে পছন্দ করেন অনেকে। কারণ এ সময় ঘরে ঘরে গরু, মহিষ বা খাসির মাংস থাকে। কিন্তু মাংস আছে বলেই সারদিন একটু পর পর খেয়ে যাবেন, এটা স্বাস্থ্যকর নয়। প্রয়োজনের অতিরিক্ত মাংস খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। ঈদে কতটুকু মাংস খাবেন জেনে নিন।

গরুর মাংস বা রেড মিট খাওয়ার আগে নিজের স্বাস্থ্যগত দিক অবশ্যই চিন্তা করতে হবে। গরুর মাংসের যেমন উপকারিতা আছে, তেমনি বেশি খাওয়ার ঝুঁকিও রয়েছে। মাংসের ক্ষতিকর অংশ মূলত চর্বি। খাওয়ার পর এই চর্বি বাসা বাঁধে রক্তে, বেড়ে যায় ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা।অতিরিক্ত ওজন সমস্যা থাকলে বেশি মাংস খাবেন না

গরুর মাংসে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, যা রক্তে কোলেস্টেরল ও এলডিএলের মাত্রা বাড়িয়ে দেয়। বাড়ায় হৃদরোগের ঝুঁকি। হতে পারে প্রস্টেট, কিডনি ও কোলন ক্যান্সার। আছে ডায়াবেটিস হওয়ার শঙ্কাও।অতিরিক্ত ওজন সমস্যা থাকলে বেশি মাংস খাবেন না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সপ্তাহে ৩০০ গ্রামের ওপর মাংস খাওয়া ঠিক নয়। তাই ঈদে সংযমী হওয়া উচিত মাংস খাওয়ার ক্ষেত্রে।মাংস রান্নার আগে খেয়াল করে চর্বি বাদ দিতে হবে। মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার সালাদ ও লেবু খাবেন। সবজি দিয়ে মাংস রান্না করতে পারেন। এতে কম মাংস খাওয়া হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ জুলাই ২০২২ /এমএম


Array