Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  আষাঢ়ের দিনগুলোতে আকাশ থাকে মেঘলা, যেকোনো মুহূর্তে শুরু হয়ে যায় বৃষ্টি। রিমঝিম বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার সাধ জাগে অনেকের। বিশেষ করে সে দিনটি যদি হয় ছুটির দিন। আর যদি বৃষ্টির বিকাল বা সন্ধ্যায় গরম-গরম উপাদেয় কিছু খাবার থাকলে তো কথাই নেই। ভালো লাগায় যোগ হয় ভিন্ন স্বাদ। উপভোগ করা যায় কাঙ্খিত ছুটির দিনটিও।

বৃষ্টিদিনে অনেকের পছন্দ সবজি খিচুড়ি

খিচুড়ি: বৃষ্টি আর খিচুড়ি যেন একে অন্যের পরিপূরক হয়ে দশকের পর দশক বাঙালির বৃষ্টিবিলাসের খাদ্য তালিকায় শীর্ষে অবস্থান করছে। সঙ্গে যদি থাকে ইলিশ ভাজা, বেগুন ভাজা তাহলে তৃপ্তির ঢেঁকুরটা ভালোই হয়। তা না হলে ডিম ভাজাও কিন্তু দারুণ মজা খিচুড়ির সঙ্গে। এই বর্ষায় খিচুড়িবিলাসে বেছে নিতে পারেন নানা স্বাদের খিচুড়ি। যেমন—আলুর ঝুরি ভাজায় খিচুড়, আচার খিচুড়ি, পাঁচমিশালি ডালের খিচুড়ি ও ডিমভুনা, মুগ ডালের ভুনা খিচুড়ি, সবজি খিচুড়ি, তন্দুরি চিকেন খিচুড়ি, ইলিশ খিচুড়ি, বিফ বা মাটন খিচুড়ি।বৃষ্টি আর খিচুড়ি যেন একে অন্যের পরিপূরক হয়ে দশকের পর দশক বাঙালির বৃষ্টিবিলাসের খাদ্য তালিকায় শীর্ষে অবস্থান করছে

মুড়িমাখা ও চা: বৃষ্টিদিনে খাবার হিসেবে বেশ জনপ্রিয় মুড়িমাখা। পরিমাণমতো মুচমুচে মুড়ি, সরিষার তেল সঙ্গে পেঁয়াজ-মরিচ কুঁচি, বড় দানার চানাচুর মিশিয়ে মাখাতে শুরু করলেই তৈরি হয়ে যাবে মুড়িমাখা। চাইলে টমেটো, ধনেপাতা, শসা ইত্যাদিও ব্যবহার করতে পারেন। এতে স্বাদে পরিবর্তন আসবে। সঙ্গে যদি এক কাপ চা থাকে তাহলে তো বৃষ্টি উপভোগ করা যায় ষোলআনা।

নুডলস ও পাকোড়া: বর্ষার বিকাল বা সন্ধ্যার ঠাণ্ডা আবহাওয়াতে গরম-গরম নুডলস খেতে কার না ভালো লাগে। সঙ্গে মুচমুচে পাকোড়া হলে মন্দ হয় না।বৃষ্টিদিনে খিচুড়ির সঙ্গে যদি থাকে ইলিশ ভাজা, বেগুন ভাজা আর আচার তাহলে তৃপ্তির ঢেঁকুরটা ভালোই হয়

পপকর্ন ও স্যুপ: বৃষ্টিদিনে আড্ডা দারুণ জমে পপকর্নে। আর উষ্ণতা জোগাতে খেতে পারেন পুষ্টিগুণে ভরপুর স্যুপ। চিকেন, মাশরুম, ডিম ও সবজি দিয়ে তৈরি বিভিন্ন স্যুপ খেতে পারেন এমন বাদলা দিনে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ জুলাই ২০২২ /এমএম

 


Array