Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  বর্ষায় ত্বকের-চুলের জন্য খুব একটা সুবিধার ঋতু নয়। দিনভর ঝিরিঝিরি বৃষ্টির ভেজা আবহাওয়াতেও ঠোঁট শুকিয়ে ফেটে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে। ফলে আর্দ্র আবহাওয়ায় ঠোঁট রুক্ষ ও ফ্যাকাশে হয়ে যায়। রুক্ষ ঠোঁট হয়ে ওঠে অস্বস্তির কারণ। বর্ষায় ঠোঁটের রুক্ষতা দূর করতে কীভাবে সুরক্ষা নিবেন, জেনে নিন।দিনভর ঝিরিঝিরি বৃষ্টির ভেজা আবহাওয়াতেও ঠোঁট শুকিয়ে ফেটে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে

ঠোঁট মালিশ: বর্ষায় ঠোঁট নরম ও মসৃণ রাখতে মালিশ করা প্রয়োজন। ঠোঁট শরীরেরও অত্যন্ত স্পর্শকাতর অংশ বলে রাসায়নিক উপাদান আছে এমন কোনো প্রসাধনী ঠোঁটে ব্যবহার না করাই ভালো। ঠোঁট নরম রাখতে অলিভ অয়েল দিয়ে হালকা হাতে মালিশ করে নিতে পারেন।

ঠোঁট উপযোগী প্রসাধনী: বর্ষা বলে নয়, সারা বছরই ঠোঁটের যত্নে এমন কিছু প্রসাধনী ব্যবহার করুন যেগুলোর উপকরণের তালিকায় প্রয়োজনীয় উপাদান রয়েছে। ভিটামিন এ, বি, ডি, ই, স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড ঠোঁটের জন্য অত্যন্ত কার্যকর। কারণ এই উপাদানগুলো ঠোঁটের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনে। প্রসাধনী ব্যবহারের পাশাপাশি ঠোঁটের ঔজ্জ্বল্য ধরে রাখতে বেশি করে পানি পান করবেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ জুলাই ২০২২ /এমএম

 


Array