প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রকৃতিতে বর্ষার আগমনী বৃষ্টি দেখা মিললেও গরম কমার কোনো লক্ষণ নেই। বরং গুমোট গরমে শরীর খারাপ করছে কারও কারও। গরমে তাই বাড়ির ছোট সদস্যদের সাবধানে রাখা প্রয়োজন। স্বাভাবিক ভাবেই নিজের খেয়াল রাখার মতো পরিণত নয় তারা। তাদের সুস্থ রাখার দায়িত্ব অভিভাবকদের। সেজন্য গরমে সন্তানকে সুস্থ রাখতে তাদের খাদ্যতালিকায় পরিবর্তন আনুন।
বেল: গরমে বেলের মতো উপকারী আর কিছু নেই। বেল ভিটামিন এ, সি এবং বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের সমৃদ্ধ উৎস। অনেক শিশুই বেল খেতে চায় না। বাচ্চাদের যাতে পছন্দ হয়, এমন কোনো উপকরণ দিয়ে বেলের শরবত বানিয়ে দিতে পারেন। ভিটামিন সি থাকায় বেল ভেতর থেকে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে সক্ষম।প্রচণ্ড গরমে শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই রাখবেন টক দই ও ডাবের পানি
টক দই: গরমে শরীর ঠাণ্ডা রাখতে টক দই উপকারী। বাচ্চার পেটের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন টক দই খাওয়াতে পারেন। ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন সমৃদ্ধ টক দই হাড় ভালো রাখতেও সাহায্য করে। টক দই শুধু খেতে না চাইলে তা দিয়ে বানিয়ে দিন লাচ্ছি, রায়তা কিংবা সালাদ।
ডাবের পানি: গরমে শরীরের যত্ন নিতে ডাবের পানি খুবই উপকারী। প্রচণ্ড গরমে শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই রাখুন এই পানীয়। শরীর আর্দ্র রাখার পাশাপাশি বিভিন্ন সংক্রমণ জাতীয় রোগবালাই থেকে শিশুকে দূরে রাখবে ডাবের পানি।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ জুন ২০২২ /এমএম





