প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যারা ওজন নিয়ে চিন্তিত তারা সপ্তাহের প্রতিটি দিন খাওয়াদাওয়ায় খুব সর্তক থাকেন যাতে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন। পাশাপাশি শরীরচর্চা তো করেনই। কিন্তু ছুটির দিনে খাওয়াদাওয়ার কঠোর বিধিনিষেধ ভেঙে অনেকেই তৃপ্তির ঢেঁকুর তুলেন মুখরোচক বিভিন্ন খাবারে। কিন্তু এটা কী ক্ষতিকর, চলুন জেনে নেওয়া যাক।
অনেক দিন ধরে পরিমাপ মতো স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরে একদিন স্বাদ বদলের ইচ্ছা হতেই পারে। তবে বিভিন্ন গবেষণা বলছে, এই ইচ্ছাটা মোটেও স্বাস্থ্যকর নয়। সাম্প্রতিককালে ‘মলিকিউলার নিউট্রিশন অ্যান্ড ফুড রিসার্চ’ শীর্ষক গবেষণা পত্রে প্রকাশিত সমীক্ষায় এমনটাই বলা হয়েছে। সপ্তাহে এক দিন অস্বাস্থ্যকর খাবার খাওয়া আরও বেশি ক্ষতিকর শরীরের জন্য।
সপ্তাহে এক দিন অস্বাস্থ্যকর খাবার খাওয়া আরও বেশি ক্ষতিকর শরীরের জন্য এর ফলে সপ্তাহজুড়ে যে নিয়ম মানা হয়, তা কোনো কাজে আসে না। বরং হজমশক্তি প্রভাবিত হয় এতে। বিপাক হার, পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে নির্ভর করে অন্ত্রের উপর। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়ার পর হঠাৎ এক দিন ভাজাভুজি, অতিরিক্ত তেল-মসলা জাতীয় খাবার খাওয়ার এই প্রবণতা অন্ত্রের উপর বিরূপ প্রভাব ফেলে। শরীরের বিপাক ক্রিয়ায়ও ক্ষতিকর প্রভাব পড়ে। আর ওজন ধরে রাখতে বিপাক ক্রিয়া স্বাভাবিক রাখা খুব দরকার।
পুষ্টিবিদরা বলছেন, সপ্তাহে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরিমাণ ৮০ শতাংশ হলে খুব বেশি হলে ২০ শতাংশ মতো বাইরের খাবার খাওয়া যেতে পারে। পছন্দের খাবার থেকে জোর করে দূরে না থেকে বরং অল্প অল্প করে স্বাদ নিতে পারেন। তবে পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এতে নিয়ম মানা হলো আবার স্বাদও বদল হলো। তবে যদি একান্তই ‘বিঞ্জ’ করতে হয়, তাহলে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে করাই ভালো। নিজে নিজে সিদ্ধান্ত নিলে সারা সপ্তাহের পরিশ্রম বৃথা যেতে পারে এবং হিতে বিপরীত হতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ জুন ২০২২ /এমএম





