Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি―মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।

ধনু

কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে বিঘ্ন ঘটতে পারে। ব্যয়ের চাপ থাকলেও লাভ হবে। সাহসী পদক্ষেপে নিরলসভাবে কাজ করুন। শরীর ভালো রাখুন।

মকর

সামাজিক কাজে অন্যদের সমর্থন পাবেন। যৌথ ও সম্মিলিত প্রচেষ্টায় কোনো সাফল্যে আশাবাদী হতে পারেন। আপনার সাহসী উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। নিজের ওপর আস্থা রাখুন।

কুম্ভ

কোনো ঘটনায় মানসিক প্রশান্তি নষ্ট হতে পারে। গৃহপরিচারিকাকে নিয়ে সমস্যা হতে পারে। ব্যবসাক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আশাবাদী থাকতে হবে। শরীরের যত্ন নেবেন।

মীন

সামাজিক কাজে প্রশংসা পেতে পারেন। চাকরিতদের কেউ অন্য প্রতিষ্ঠানে থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রত্যাশিত কোনো সহযোগিতা কিংবা অর্থলাভ হতে পারে। বিনোদন ও রোমান্স শুভ।

মেষ

ঘর-পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারেন। প্রত্যাশিত কোনো সহযোগিতা কিংবা অর্থলাভ হতে পারে। চাকরিরতদের কেউ অন্য প্রতিষ্ঠান থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রিয়জনের কাছে থাকুন।

বৃষ

কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হতে পারে। সঠিক পরিশ্রমের ভালো ফল পাবেন। আপনার কাজে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দ্রুত লক্ষ্য অর্জনে ব্যর্থতা যাতে আপনাকে হতাশ না করে, সেদিকে খেয়াল রাখবেন।

মিথুন

ব্যবসায় উন্নতির যোগ আছে। অর্থ প্রাপ্তির সুযোগ আসতে পারে। কাজে বাধা এলেও তা দীর্ঘস্থায়ী হবে না। সঠিক পথে চলতে গেলে সব কিছু বিচার করতে হবে নিরপেক্ষভাবে। কারো জিনিসের দায়িত্ব নেবেন না।

কর্কট

নিজের মতাদর্শকে অন্যের কাছে সহজভাবে প্রকাশ করতে পারবেন। শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণায় উদ্যমী হয়ে উঠবেন। জটিল পরিস্থিতিতে প্রয়োজন হবে সুচিন্তিত সিদ্ধান্ত। সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজায় রাখতে হবে।

সিংহ

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সিদ্ধান্তহীনতায় ও দীর্ঘসূত্রতায় সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রণয়ক্ষেত্র কিছুটা আনন্দ দিতে পারে।

কন্যা

কোনো কাজে আশার আলো দেখতে পাবেন। কোনো সূত্র থেকে আয়ের সম্ভাবনা দেখা দেবে। প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবেন। বন্ধুসঙ্গ আনন্দ দেবে। মনকে নিয়ন্ত্রণে রাখুন। সুস্থ থাকুন।

তুলা

পেশাগত দিক ভালো যাবে। ব্যবসার কাজে আশানুরূপ অগ্রগতি হবে। কোনো কর্মপ্রচেষ্টায় এগোতে পারেন। প্রত্যাশাপূরণে বাধাবিঘ্ন দূর হবে। পেশাদাররা তাঁদের সাহস প্রমাণ করার সুযোগ পাবেন।

বৃশ্চিক

সুন্দর ও শুভ সময়। একাধিক সুযোগ ও প্রস্তাবে ভবিষ্যৎ মনে হবে উজ্জ্বল। পরিকল্পনা বাস্তবায়নে উদ্যম ও প্রাণপ্রাচুর্য পাবেন। বিদেশ থেকে সুসংবাদ পেতে পারেন। নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত রয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ মে  ২০২২ /এমএম

 

 


Array