Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ইফতারে মুখরোচক খাবার খেতে কমবেশি সবাই পছন্দ করেন। ইফতারে বাড়তি স্বাদ যোগ করতে বানাতে পারেন পটেটো চিজ বল।

উপকরণ : মাঝারি আকৃতির ৪/৫ টি আলু, ডিম ২ টি, মরিচের গুঁড়া ১ চামচ, জিরা গুঁড়া আধা চামচ,আদা-রসুন বাটা আধা চামচ, কর্ণফ্লাওয়ার আধা কাপ,রেড ক্রাম্প পরিমাণমতো, পনির এক বাটি, ধনেপাতা কুচি সামান্য, গোল মরিচের গুঁড়া সামান্য

প্রস্তুত প্রণালি : প্রথমে আলুগুলো সিদ্ধ করে চটকে নিন। এবার চটকানো আলুতে আদা-রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, কর্ণ ফ্লাওয়ার যোগ করুন। পনির ছোট ছোট টুকরা করে কাটুন। এবার এতে মরিচের গুঁড়া, ধনে পাতা, গোলমরিচ মেশান।

আলু মিশ্রণ থেকে ছোট ছোট বল আকৃতি তৈরি করুন। মাঝখানে চাপ দিয়ে পনির ঢুকিয়ে দিন। আবারও আলুটা বল আকৃতি করে ঢেকে ফেলুন। এবার চপগুলো কর্ণ ফ্লাওয়ারে মাখিয়ে তারপর ফাটানো ডিমে ভেজান। এরপর রেড ক্রাম্প মাখিয়ে চপগুলো ভেজে ফেলুন। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। এই খাবারটি বড়দের পাশাপাশি ছোটরাও বেশ পছন্দ করবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ এপ্রিল ২০২২ /এমএম


Array