Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। আর সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে এ সময়ের ফ্যাশন সচেতনদের প্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘কান্ট্রিবয় লাইফস্টাইল’ এনেছে নতুন এবং রুচিশীল ঈদ পোশাকের দারুণ সব কালেকশন।বিভিন্ন রঙের টি-শার্ট, ডেনিম শার্ট, রিলাক্স ফিট ও রেগুলার ফিট শার্ট, স্লিম ফিট শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল পোশাক, সুজ, স্পোর্টস টি-শার্ট, পিকিউ পোলো, সামার ব্লেজার, ব্লেজার স্যুট, ডেনিম প্যান্ট, চিনোস, শর্টস, জগার্স, ট্রাকস্যুট, ট্রাউজার, সালোয়ার পাজামা, পাঞ্জাবি, কটি, থ্রি-পিস, টপস, লেগিংস, জেগিংসসহ আনুষাঙ্গিক অন্যান্য পোশাক পণ্য নিয়ে ঈদুল ফিতর২০২২ -এর জন্য সেজেছে ‘কান্ট্রিবয় লাইফস্টাইল’।

‘কান্ট্রিবয় লাইফস্টাইল’ যা কিছু প্রচলিত তার থেকে কিছুটা আলাদা অর্থাৎ মূলধারার ফ্যাশন ড্রেস কোড থেকে ভিন্ন কিছু চিন্তা করে ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘কান্ট্রিবয় লাইফস্টাইল’ সবসময় চেষ্টা করে আসছে ফ্যাশন প্রিয় ক্রেতাদের জন্য মানসম্পন্ন, ভিন্নধারার এবং ট্রেন্ডি ফ্যাশন পণ্য সরবরাহ করতে। ‘কান্ট্রিবয় লাইফস্টাইল’ যা কিছু প্রচলিত তার থেকে কিছুটা আলাদা অর্থাৎ মূলধারার ফ্যাশন ড্রেস কোড থেকে ভিন্ন কিছু চিন্তা করে। সে জন্যই নানা চড়াই-উতরাই পেরিয়ে ‘কান্ট্রিবয় লাইফস্টাইল’ এখন সব বয়সীদের কাছে গ্রহণযোগ্য এক ফ্যাশন ব্র্যান্ড।

‘কান্ট্রিবয় লাইফস্টাইল’ ব্র্যান্ডের মূল বিশ্বাস হলো উদ্ভাবন এবং মৌলিকতা
‘কান্ট্রিবয় লাইফস্টাইল’ ব্র্যান্ডের মূল বিশ্বাস হলো উদ্ভাবন এবং মৌলিকতা। যেখানে বিশ্বস্ত কারিগর দ্বারা বাহারি রঙের ট্রেন্ডি ডিজাইনের পোশাক তৈরি করা হয়। সেই বিশ্বাস, মৌলিকতা ও উদ্ভাবনের উপর আস্থা রেখে ‘কান্ট্রিবয়’ সহযোগী পোশাক ব্র্যান্ড হিসেবে নারীদের জন্য নিয়ে এসেছে ‘ফ্যাশন পার্ক’ এবং শিশুদের জন্য ‘ইয়ন ফ্যাশন’। ‘ফ্যাশন পার্ক’-এ নারীদের বিভিন্ন পোশাকের পাশাপাশি আন্তর্জাতিক অনেক ব্র্যান্ডের ফ্যাশন পণ্য রয়েছে। এছাড়া ছোটদের জন্য গার্লস ফ্রক, শার্ট, পাঞ্চাবি, ওয়েস্টার্ন টপস, জিন্স, থ্রি-পিস, সুজ, শাড়ীসহ আরো অন্যান্য ফ্যাশন পণ্য আছে। বিস্থারিত জানতে আরও চোখ রাখতে পারেন www.countryboylifestyle.com -এ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ এপ্রিল ২০২২ /এমএম

 


Array