প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: স্বাধীনতার দিনটাতে ফ্যাশনে প্রাধান্য পায় লাল ও সবুজ এই দুটি রং। বাঙালি নারীরা তাই লাল-সবুজ শাড়িতে অনন্যা হয়ে ওঠেন এ দিনে। পোশাকে লাল-সবুজের সমাহারের সঙ্গে সাজটা হওয়া চাই মানানসই। কেমন হবে স্বাধীনতা দিবসে নারীর সাজ, চলুন জেনে নেওয়া যাক।শাড়ির সঙ্গে হালকা সাজ ভালো লাগবে। মেকআপের আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। তারপর স্ক্রাবিং করে নিতে ভুলবনে না। এরপর একটি শীট মাস্ক লাগিয়ে তার কিছুক্ষণ পর সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন।
সাজে স্বাধীনতার ছোঁয়া আনতে হাতে লাল-সবুজ চুড়ি, গলায় সবুজ পুঁথির মালা, সঙ্গে কানের দুল ও অন্যান্য গহনাও পরতে পারেন প্রথমে মুখে পাঁচ মিনিট ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বক নরম করে নিতে হবে। তারপর লিকুইড ফাউন্ডেশন লাগিয়ে ত্বকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। এবার হালকা ফেস পাউডার লাগিয়ে তার ওপর পিচ বা গোলাপি ব্লাশন বুলিয়ে নেবেন।
স্বাধীনতার দিনের সাজে চোখে পানিরোধক কাজল ভালো হবে। পোশাকের সঙ্গে ম্যাচ করে শ্যাডো পরে নেবেন। পাপড়িতে মাশকারা দিলে কিন্তু চোখ সুন্দর দেখায়। লিপস্টিকে রং গোলাপি, ব্রাউন, লাল, কমলা রঙের শেড হলে মানাবে। সবশেষে শাড়ির পাড়ের রঙের সঙ্গে মিলিয়ে একটা টিপ কিন্তু আপনাকে করে তুলবে অনন্যা।
পোশাকে লাল-সবুজের সমাহারের সঙ্গে সাজটা হওয়া চাই মানানসই
চুলের ক্ষেত্রে প্রথমে শ্যাম্পু করে কন্ডিশনিং করে নেবেন। খোলা চুলে ওয়েভ কার্ল, স্পাইরাল করে নিলে মন্দ হবে না। যারা চুল আটকে রাখতে আগ্রহী তারা চুলে বেণি করতে পারেন। পনিটেল, ফ্রেঞ্চ বেণি করে নিলেও ভালো লাগবে। শাড়ি পরলে হাত খোঁপা করে নিতে পারেন। খোঁপায় গুঁজে নিতে পারেন লাল একটা গোলাপ।
শুধু পোশাকে নয়, সাজে স্বাধীনতার ছোঁয়া আনতে হাতে লাল-সবুজ চুড়ি, গলায় সবুজ পুঁথির মালা, সঙ্গে কানের দুল ও অন্যান্য গহনাও পরতে পারেন। গালে জাতীয় পতাকা আঁকিয়ে নিতে পারেন। আর সবশেষে সুগন্ধির ছোঁয়ায় নিজেকে সতেজ করে নিতে কিন্তু ভুলবেন না।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ মার্চ ২০২২ /এমএম





