প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নাক ডাকা মানেই নিশ্চিন্ত ঘুম এমনটাই ভাবেন অনেকে। কিন্তু নাক ডাকা মানে কিন্তু দৈহিক সমস্যার সতর্ক সংকেত হতে পারে। শ্বাসযন্ত্রসহ অন্যান্য কিছু শারীরিক সমস্যার কারণে মানুষ নাক ডাকতে পারে।চিকিৎসকদের মতে, নাক ডাকা নানা রকম স্বাস্থ্য সমস্যার পাশাপাশি স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকির লক্ষণ হতে পারে। নাক ডাকার মধ্য দিয়ে শরীর জানিয়ে দেয়, ঘুমন্ত ব্যক্তির শ্বাসনালীতে বাতাসের যাতায়াত কোথাও বাধা পাচ্ছে। আসুন জেনে নেই নাক ডাকা থেকে মুক্তি পেতে কোন পানীয় আপনাকে সাহায্য করবে:
যা যা লাগবে
টুকরো করা আপেল: আধ কাপ
টুকরো করা গাজর: আধ কাপ
পাতিলেবুর রস: দু’টেবিল চামচ
আদা কুচি: এক চা চামচ
যেভাবে বানাবেন
সব উপকরণগুলো ব্লেন্ড করে জুস করে নিন। রাতে ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে এই পানীয়টি পান করুন। সপ্তাহে তিন থেকে চার দিন পান করলেই মিলবে সুফল। পানীয়টি শ্বাসনালী চওড়া করে এবং ঘুমের মধ্যে শ্বাসনালী থেকে মিউকাসের দ্রুত নিঃসরণ ঘটায়। ফলে এই পানীয় পানে নাক ডাকার সমস্যা দ্রুত কমায়। নাক ডাকাকে তেমন গুরুত্ব না দিলেও দীর্ঘকালীন নাক ডাকার সমস্যা শরীরের জন্যে হুমকিস্বরূপ হতে পারে। তাই শুরুতেই নাক ডাকার সমস্যা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





