প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::ঋতুরাজের আগমন ও ভালোবাসা দিবসকে আরও বর্ণিল করতে নতুন পোশাকের সম্ভারে সেজেছে টুয়েলভ ঋতুরাজের আগমন ও ভালোবাসা দিবসকে আরও বর্ণিল করতে নতুন পোশাকের সম্ভারে সেজেছে টুয়েলভ বছরের এই সময়টাতে প্রকৃতি নতুন রঙে যেমন সাজে তেমনই ফাগুনের আগুন ছড়িয়ে পরে প্রতিটি নরনারীর মনেও। এবারের ফাল্গুন ও ভ্যালেন্টাইনে দেশের অন্যতম ফ্যাশন হাউজ ‘টুয়েলভ’ নতুন পোশাকের সম্ভারে সেজেছ।টুয়েলভ রঙের ক্ষেত্রে ফাল্গুনের জন্য বাসন্তী হলুদ বা সবুজ রঙকে প্রাধান্য দিয়েছে
টুয়েলভ এবার দুই রকম প্যাটার্নে পোশাক ডিজাইন করেছে। একটি এথনিক, অন্যটি ওয়েস্টার্ন। টুয়েলভ ফাল্গুন ও ভালোবাসা দিবসে কুর্তি ও পাঞ্জাবিকে বেশি গুরুত্ব দিয়েছে। ভ্যালেন্টাইনে বিভিন্ন প্যাটার্নে তৈরি কুর্তিগুলোতে থাকছে এসিমেট্রিক ডিজাইন ও হাতায় অনেক রকম ভেরিয়েশন। কুর্তিতে ভলিউমের পার্থক্য আছে। যেমন স্প্রেডশিট কুর্তি ও ফল কামিজ। আসছে গরমের কথা চিন্তা করে কাপড়গুলোতে থাকছে কটন, লিলেন, ভিস্কোজ, কটন ব্রিকস এবং ব্লেন্ডেড ফেব্রিক্স।চঞ্চল মনের আবেগের বিহ্বলতায় বসন্ত আসে ভালোবাসার ডাক ছড়িয়ে দেওয়া কোকিলের কুহুতানে
টুয়েলভ রঙের ক্ষেত্রে এবার ভ্যালেন্টাইনে লালের পাশাপাশি অন্য রং ব্যবহার করেছে। যেমন কোরাল রেড অথবা গোল্ডেন টাচ অরেঞ্জ এবং রেডের সঙ্গে অন্য কালারের মিক্সচার। ভ্যালেন্টাইনে যেমন লাল তেমনই ফাল্গুনের জন্য বাসন্তী হলুদ অথবা সবুজ রং। ক্রেতাদের পছন্দকে গুরুত্ব দিয়ে থাকছে কুর্তির সঙ্গে বিভিন্ন রকম প্যান্ট। এগুলো হচ্ছে- ফ্ল্য্যায়ারড প্যান্ট, স্ট্রেইট প্যান্ট, লেগিংস ও প্লাজো প্যান্ট। এ ছাড়া দারুণ সব কটন ও ব্রেকেট ওড়না। বাহারি রঙ, কর্নার ম্যাটেরিয়াল, ফ্লোরাল ম্যাটার এবং চারপাশে বর্ডারসহ ওড়নাগুলোর দাম এক থেকে দুই হাজারের মধ্যে।
টুয়েলভে ভ্যালেন্টাইনে কাপলদের জন্য আছে ওয়েস্টার্ন পোশাক। ছেলেমেয়েদের ম্যাচ করা শার্ট ও টপস
ফাল্গুন ও ভ্যালেন্টাইনে থ্রি-পিস, টু-পিসের সম্ভার থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দেরটি। যেগুলোর দাম পরবে ২৫০০ থেকে ৫০০০-এর মধ্যে। ছেলেদের পাঞ্জাবি, কাপল পাঞ্জাবি এবং কুর্তিতে লাল, সাদা, বাসন্তি রঙের সমারোহ রয়েছে। দাম ১৬৯০ থেকে ২৫০০। এ ছাড়া ভ্যালেন্টাইনে কাপলদের জন্য আছে ওয়েস্টার্ন পোশাক। ছেলেমেয়েদের ম্যাচ করা শার্ট ও টপস। মেয়েদের টপসের ডিজাইনে প্রাধান্য পেয়েছে ফ্রিল এবং ছেলেদের ফরমাল এবং ক্যাজুয়াল শার্ট। শার্টগুলো ফ্লোরাল ডিজাইনের। রংগুলো হচ্ছে ডার্ক মেরুন, জলপাই, গোলাপি এবং লাল রংয়ের। দামও হাতের নাগালে। ১৬৯০ থেকে ২০০০-এর মধ্যেই পাবেন আপনার ফাল্গুন ও ভ্যালেন্টাইনের প্রিয় পোশাকটি।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





