Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ প্রতিটি নারাীই চায় তাকে আর দশজন থেকে সুন্দর দেখাক। সে জন্য শরীরচর্চা, ডায়েট, রূপচর্চাসহ কতো কিছুই না করতে হয়।একটি বিষয় মনে রাখা খুব জরুরি, সেটা হলো ছিপছিপে বা ফোলা ফোলা চেহারার, তা দিয়ে কিন্তু সৌন্দর্যের বিচার হয় না। নিজেকে ফিট রাখতে বাড়তি মেদ ঝরিয়ে ফেলা খুব দরকার। তবে তা যেন কখনই বয়স ও ব্যক্তিত্বকে ছাপিয়ে না যায়। তারপরেও যদি কেউ চায় তাকে আরও বেশি মেদহীন এবং আরও একটু লম্বা দেখতে লাগুক, তাহলে ফ্যাশনের ক্ষেত্রে কয়েকটি ভুল এড়িয়ে চলতে হবে। জেনে নিন সেগুলো কী কী।

কখনো সাইড পকেটওয়ালা পোশাকে অনেক কিছু রাখবেন না। এতে হিপ এবং কোমর, দুটাই বড্ড চওড়া দেখায়
পকেটে জিনিসপত্র ভর্তি করে রাখবেন না: আমরা অনেক সময়েই সাইড পকেটওয়ালা পোশাক পরি। আর পকেটে টাকাপয়সা, মোবাইল, রুমাল আরও অনেক কিছু দিয়ে ভর্তি করে রাখি। আজ থেকে এই কাজটা করা বন্ধ করুন। এতে আপনার হিপ এবং কোমর, দুটাই বড্ড চওড়া দেখায়।

বড় আকারের ব্যাগ ক্যারি করবেন না: বড় ব্যাগ নিলে তাতে অনেক জিনিস বহন করা যায় ঠিকই, কিন্তু আপনি কি এটা জানেন যে বড় ব্যাগ ক্যারি করলে আপনাকে বেঁটে আর মোটা দেখায়! বড় ব্যাগ কাঁধ থেকে ঝুলিয়ে নেবেন না। যদি এক সঙ্গে অনেক জিনিস আপনাকে ক্যারি করতেই হয়, সেক্ষেত্রে বরং ব্যাকপ্যাক নিন।

নিজেকে ফিট রাখতে বাড়তি মেদ ঝরিয়ে ফেলা খুব দরকার। তবে তা যেন কখনই বয়স ও ব্যক্তিত্বকে ছাপিয়ে না যায় ভুল শেপের আন্ডারগারমেন্ট পরবেন না: অন্তর্বাস কেমন পরছেন তার উপরেও কিন্তু আপনাকে কেমন দেখতে লাগবে তা নির্ভর করে। তাই ভুল শেপের আন্ডারগারমেন্ট পরবেন না।

পোশাকে প্রচুর লেয়ার যোগ করবেন না: শীতের সময়ে অনেকেই পোশাকে লেয়ারিং অ্যাড করেন। শাল, সোয়েটার, টুপি, জ্যাকেট এই সব কিছু এক সঙ্গে পরবেন না। খুব ঠাণ্ডা লাগলে পোশাকের ভেতরে বডি ওয়ারমার পরে নিন আর বাইরে একটা ওভার সাইজড জ্যাকেট বা হুডি। তবে মনে রাখবেন, যদি আপনার পেটে মেদ থাকে, সেক্ষেত্রে হুডির বদলে ওভারকোট পরতে পারেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম


Array