প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আওয়ামী লীগের ফ্রান্স শাখার উদ্যোগে গত ৩০ জানুয়ারি প্যারিসের মেট্রো হোসের বাংলা রেস্টুরেন্টে এক কর্মীসভার আয়োজন করা হয়। সভায় নেতাকর্মীদের উপস্থিতি এবং প্রস্তাবে সুনাম উদ্দিন খালিককে প্রধান করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের যথাযথ ব্যবস্থা করবে এবং জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১-২০৪১ পূরণের লক্ষে কাজ করবে। হাসান সিরাজ ও আকিল ইব্রাহিমের যৌথ সঞ্চালনায় এবং সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী।
এছাড়া বক্তব্য দেন জহিরুল হক, শামসুল হক, মনাই মিয়া, নূরুল আবেদিন, নূরুল হক, শাহাজাহান শাহী, আশরাফুল ইসলাম, আতিকুজ্জামান, ইকবাল মোহাম্মদ জাফর, জুয়েল আহমেদ, আলফু মিয়া, আজিজুর রহমান,অধীর সূত্রধর মাহাবুব হক কয়েস কার্তিক চন্দ্র দাস, রাজন মোল্লা, আকির চৌধুরী নয়ন, ইলিয়াস হোসেন সাদসহ অনেকে।বক্তারা মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতাদের অনিয়ম, পদ-বাণিজ্য ও দুর্নীতির কথা তুলে ধরেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





