Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ করোনা থেকে বাঁচার প্রথম হাতিয়ার হিসেবে ফেস মাস্কের বিকল্প নেই। কিন্তু সারাদিন মাস্ক পরে থাকতে কার ভালো লাগে! যারা চাশমিস, চশমা ছাড়া চলতে পারেন না, তাদের কাছে মাস্ক রীতিমতো আতঙ্ক।মাস্কের ভেতর দিয়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার ফলে বাষ্প জমে চশমার কাঁচ ঘোলাটে হয়ে দৃষ্টির হাল নাজেহাল করে তোলে। তবে মাস্ক ও চশমার এহেন দ্বৈরথের সুন্দর সমাধান আছে।মাস্ক ও চশমা এক সাথে পরার পর দেখা যায়, চশমার উপর উঠে আসে মাস্ক।

যদি মাস্ক লাগানোর সময় উপরের অংশটাকে চেপে নাকের সাথে ভাঁজ করে তারপর চশমা লাগানো হয়, তাহলে মাস্কের দাদাগিরি কমে যাবে।চশমা ঘোলা হবার ফলে টিস্যু দিয়ে মুছতে হয় কিছুক্ষণ পর পর। সেই টিস্যুটাকে এক বারে কাজে লাগানো যেতে পারে। আড়াআড়ি রোল করে মাস্কের উপরের অংশের পিছনে লাগিয়ে নিলে টিস্যুটি বাষ্প শুষে নিতে পারবে। চশমার উপর তখন আর বাষ্প জমবে না।চোখে দেওয়ার আগে সাবান পানি দিয়ে চশমার কাঁচগুলো ধুয়ে নিতে পারেন। এতে কাঁচের উপর বাষ্পরোধী আবরণ তৈরি হবে। যা আপনার চশমাকে বাষ্প জমার হাত থেকে বাঁচাবে। ব্যস, কাঁচ স্বচ্ছ, দৃষ্টিও স্বচ্ছ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম

 


Array