প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভিটামিন সি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করেভিটামিন সি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সকলের ধারণা শুধু টক জাতীয় খাবারেই রয়েছে ভিটামিন সি। টক জাতীয় খাবারগুলো ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু এছাড়াও আরও কিছু খাবার রয়েছে যাতে ও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে।
ভিটামিন সি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও শরীরকে রাখে সতেজ এবং স্বাস্থ্যকর। ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণের কারণে শরীরে ফ্যাট জমাট বাধতে পারে না। ফলে খারাপ কোলেস্টরেল ও জমতে পারে না। তাই ভিটামিন সি যুক্ত খাবার শরীরের জন্য খুবই জরুরী। এক্ষেত্রে যে সকল খাবারে রয়েছে ভিটামিন সি, সে সে সকল খাবার সমূহ হলো:
পেয়ারা
প্রতিদিন পেয়ারা খেলে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে পেয়ারা তে আছে ৩৭৭ কিলোগ্রাম ভিটামিন সি। যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। একটা পেয়ারা যদি প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে আপনি থাকবেন সুস্থ এবং সেই সাথে শরীর থেকে দূর হবে সকল প্রকার অস্বাস্থ্যকর ফ্যাট এবং শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা ও বাড়বে।
পাকা পেঁপে
হজম জনিত সমস্যায় পেঁপে অনেক ভালো কাজ করে পেঁপেতে আছে ৯৫.৬ মিলিগ্রাম ভিটামিন সি। এটি শরীরে বা ফেইসের জন্য খুবই ভালো কাজ করে। যাদের হজম জনিত সমস্যা হয় তাদের ক্ষেত্রে পেঁপে অনেক ভালো কাজ করে। এছাড়াও যারা প্রতিনিয়ত অসুস্থ থাকেন যেমন,জ্বর, ঠাণ্ডা কাশি ইত্যাদি সমস্যা থাকে। তারা নিয়মিত খাবারে পাশে রাখুন এই পেঁপে।
শাক
ভিটামিন সি এর বাড়তি চাহিদা পূরণ করতে খেতে পারেন বিভিন্ন ধরনের সবুজ শাক পালং শাক, পুই শাক, লাউ শাক ইত্যাদি যে কোনো সবুজ শাকেই আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই শরীরের ভিটামিন সি এর বাড়তি চাহিদা পূরণ করতে খেতে পারেন বিভিন্ন ধরনের সবুজ শাক। এতে আপনার শরীরের ভিটামিন সি এর অভাব যেমন ঘাটতি কমাবে তেমনি আরও অনেক ভিটামিন ও পাবেন শাক থেকে যা আপনাকে সতেজ রাখতে, শক্তি যোগাতে, সুস্থ রাখতে সহায়তা করে থাকবে।
আলু
আলু খুব সহজেই হজম হয়ে যায় বিধায় শরীরে কোলেস্টরেলও জমতে পারে না কি অবাক হচ্ছেন? আলুকে সবাই ফ্যাট বলে থাকলেও আলুতে আছে ৭২.৭ কিলোগ্রাম ভিটামিন সি। পরিমিত আলু আপনি সবসময়ই খেতে পারবেন। আলুতে ভালো পরিমাণে ভিটামিন আছে। যা আপনাকে প্রতিদিনের কাজকর্মে শক্তি দিয়ে থাকে। এছাড়াও খুব সহজেই হজম হয়ে যায় বিধায় শরীরে কোলেস্টরেলও জমতে পারে না। তাই ডায়েটে রাখতে পারেন আলু।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ জানুয়ারি ২০২২ /এমএম





