Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা খাবেন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা খাবেন

হাজারো ব্যস্ততায় কাটে আমাদের দিন। এর মাঝে অনেকেই আলাদা করে ত্বকের পরিচর্যায় সময় বের করতে পারেন না। তবে উজ্জ্বল সুন্দর ত্বক কে না চায় বলুন। তাই যদি ডায়েটে এমন কিছু খাবার রাখা যায় যেগুলো আপনার ত্বককে করে তুলবে সুন্দর এবং উজ্জ্বল তবে কেমন হয়?

চলুন জেনে নেই কোন খাবারগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে:

টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি

টমেটো ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সহায়ক। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি। এছাড়াও এতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা ও শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে। তাই নিয়মিত খাদ্য তালিকায় টমেটো রাখলে ত্বক থাকে সুন্দর।

খাওয়ার পাশাপাশি গাজরের প্যাকও ত্বকের জন্য উপকারী

ভিটামিন-এ সমৃদ্ধ গাজর ত্বককে করে টানটান ও মসৃণ। এটি ভেতর থেকে ত্বককে রাখে সতেজ। এটা ধীরে ধীরে ত্বকের তৈলাক্তভাব কমিয়ে আনে। তাই ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য ধরে রাখতে গাজর খেতে পারেন। তবে খাওয়ার পাশাপাশি গাজরের প্যাকও ত্বকের জন্য উপকারী।

ডার্ক চকলেটে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট ও পুষ্টি উপাদান ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতায় ও সুস্থতায় আরেকটি খাবার হচ্ছে ডার্ক চকলেট। কি চকলেট শুনে অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি। ডার্ক চকলেটে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট ও পুষ্টি উপাদান ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। তবে এক্ষেত্রে চকলেটে ক্যাকোর পরিমাণটা যাচাই করে নিবেন। বেশি ক্যাকো চকলেটে চিনি কম থাকে। ফলে ত্বক ভালো থাকে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ জানুয়ারি  ২০২২ /এমএম


Array