প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: এয়ার ফ্রেশনার ছাড়াই যেভাবে ঘর রাখবেন সুরভিতএয়ার ফ্রেশনার ছাড়াই যেভাবে ঘর রাখবেন সুরভিত ঘরে বোটকা গন্ধ ছড়িয়ে আছে? নানা কারণেই ঘরে বিভিন্ন ঘ্রাণ ছড়াতে পারে। সেজন্যে স্প্রে কিনতে হবে এমন কোনো কারণ নেই। প্রাকৃতিক পদ্ধতিতেও তা দূর করা যায়। কিভাবে? আসুন জেনে নেয়া যাক।
বেকিং সোডা
ফ্রিজের ভেতর উৎকট গন্ধ? ফ্রিজের ভেতর খোলা বাটিতে বেকিং সোডা রেখে দিন। এতে বাজে গন্ধ চলে যাবে।
ইউক্যালিপটাস
ঘরের ভেতর বদ্ধ জায়গায় ইউক্যালিপটাস ব্যবহারে স্যাঁতস্যাঁতে ঘ্রাণ দূর করা যায়। বিশেষত ক্লজেট বা কিচেনে ইউক্যালিপটাস ব্যবহার করতে পারেন।
ভিনেগার
ঘরের ভেতর ধূমপানের অভ্যাস থাকলে সিগারেটের ঘ্রাণ থাকেই। এখন আপনার বাড়িতে কোনো অতিথি আসবেন। সেক্ষেত্রে কি করা যায়? একটা বাটিতে সিডার ভিনেগার নিয়ে রেখে দিন। ফ্যানটা চালু করে রাখুন। ঘ্রাণ অন্তত একদিনের ভেতর সরে যাবে।
লবণ
ঘরের ডাস্টবিনে বাজে গন্ধ লেগেই আছে? দুই তিন কাপ লবণ ঢেলে ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করুন। এতে বাজে গন্ধ দূর হবে।
কমলা বা লেবুর খোসা
ড্রয়ারের ভেতর পোকা-মাকড়ের ঘ্রাণ লেগে আছে? সেক্ষেত্রে লেবু বা কমলার খোসা ড্রয়ারে রেখে দিন। এতে বাজে গন্ধ দূর হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ ডিসেম্বর ২০২১ /এমএম





