Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ গোসল করার সময় অনেকেই নানারকম উপাদান ব্যবহার করেন। অনেকে ব্যবহার করেন এসেন্সিয়াল অয়েল। মূলত ত্বকের পরিচর্যার অংশ হিসেবেই অনেকে বিভিন্ন পণ্য ব্যবহার করে থাকেন। বাজারে এমন পণ্যের তো আর অভাব নেই। কিন্তু ঘরে হাতের নাগালে থাকা উপাদান দিয়ে খুব সহজেই ত্বকের পরিচর্যা করা সম্ভব। প্রাকৃতিক উপাদান ব্যবহারে আপনার ত্বক যেমন ভালো থাকবে, শরীরও সতেজ হয়ে উঠবে৷ আসুন জেনে নেই কি কি ঘরোয়া উপাদান আপনি গোসলে ব্যবহার করতে পারেন-

আদা

বাথটবে গোসল করলে তিন চার টুকরো আদা মিশিয়ে নিন

প্রথম নামটি দেখেই হয়তো চমকে উঠেছেন। এতদিন তো সর্দি কাশির উপশমে আদার গুণাগুণ শুনে এসেছেন। কিন্তু গোসলের উপকরণ? আদাপানিতে গোসল করলে অনেক উপকার পাওয়া সম্ভব৷ প্রথমে এক টুকরো পরিমাণ আদা বালতির পানিতে নিন। বাথটবে গোসল করলে তিন চার টুকরো আদা মিশিয়ে নিন। আদা পানিতে গোসল করলে শরীরের ব্যথা দূর হয়। তাছাড়া এতে শরীর সতেজ যেমন থাকে সর্দি কাশিতেও উপকার পাওয়া যায়।

গ্রিন টি

লক্ষ্য রাখবেন গরম পানিতে যেন টি ব্যাগ ব্যবহার করা না হয়

গ্রিন টির অনেক ভেষজ গুণাগুণের একটি হলো গোসলের উপাদান। এক বালতি পানিতে দুটো টি ব্যাগ চুবিয়ে রাখুন। বাথটবে গোসল করলে ছয় সাতটি টি ব্যাগ ব্যবহার করুন। লক্ষ্য রাখবেন গরম পানিতে যেন টি ব্যাগ ব্যবহার করা না হয়। তেমন হলে ত্বক শুকিয়ে রুক্ষ হয়ে উঠতে পারে।

দুধ

বাথটবে পুরো এক গ্লাস দুধ মিশিয়ে নিবেন। এতে আপনার ত্বকের মৃত কোষগুলো ঝরে যাবে

সুপ্রাচীনকাল থেকেই অনেকে দুধে গোসল করে আসছেন। তবে আমাদের পক্ষে এমন রাজকীয় আয়োজন করা সম্ভব না। এক বালতি পানিতে আধ গ্লাস দুধ গুলিয়ে গোসল করুন। বাথটবে পুরো এক গ্লাস দুধ মিশিয়ে নিবেন। এতে আপনার ত্বকের মৃত কোষগুলো ঝরে যাবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ নভেম্বর  ২০২১ /এমএম


Array