প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আজ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। দশমীতে অতিথির আগমন ঘটে প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে। অনেকে আত্মীয়ের বাড়ি যান, গুরুজনদের আশীবার্দ নিতে। বাঙালির উৎসবে-আনন্দে অতিথিকে আপ্যায়ন করতেই হয়। দশমীতে অতিথি আপ্যায়ন করা যাবে এমন মুখরোচক ৩টি রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি
লেবু মাটন
প্রয়োজনীয় উপকরণ
খাসির রানের মাংস টুকরা করে কাটা ১ কেজি
কাগজি লেবু ২/৩টি
পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ
কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
ধনেপাতা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
মিষ্টি দই ৩ টেবিল চামচ
পেঁয়াজ কুঁচি ১/২ কাপ
তারা মশলা ১টি
শুকনা মরিচ ৪/৫টি
তেল ৪ টেবিল চামচ
লবণ ও চিনি স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে মাংসের মধ্যে সমস্ত বাটা মশলা মেখে ১ ঘন্টা রেখে দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি, শুকনা মরিচ ও তারা মশলা ভেজে মেখে রাখা মাংস দিয়ে কষিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস সিদ্ধ হলে কাগজি লেবু দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘লেবু মাটন’।
আচারি শোল মাছ
প্রয়োজনীয় উপকরণ
শোল মাছ ১টি
পেঁয়াজ কুঁচি ৩ টেবিল চামচ
আদা ও রসুন বাটা ১ চা চামচ
মরিচের গুঁড়া ১ চা চামচ
হলুদের গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
সরিষা ও কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ
টমেটো ১ টি
সরিষার তেল ৩ টেবিল চামচ
কাঁচামরিচ ৪/৫টি
জলপাইয়ের আঁচার ১ টেবিল চামচ
ধনেপাতা কুঁচি ৩ টেবিল চামচ
লবণ ও চিনি স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে মাছগুলোকে সামান্য হলুদ, মরিচ ও লবণ দিয়ে ভেজে তুলে রাখতে হবে। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুঁচি বাদামি করে ভেজে নিতে হবে। তারপর বাটা ও গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে মাছ দিয়ে ঢেকে ৫ মিনিট কষিয়ে নিতে হবে। এবার কাঁচা মরিচ ,টমেটো ও আচার দিয়ে মিশিয়ে ধনেপাতা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মুখরোচক ‘আচারি শোল মাছ’।
নারকেলের মালাই পোলাও
প্রয়োজনীয় উপকরণ
চাল ১/২ কেজি
নারকেলের দুধ ১ কাপ
নারকেল কুঁচি ৩ টেবিল চামচ
ঘি ১/৪ কাপ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ
আস্ত গরম মসলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা) ২টি করে
গাজর কুঁচি ১/৪ কাপ
কাঁচা মরিচ ৮/১০টি
চিনি ১ চা চামচ
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে চাল ১৫ মিনিট পানিতে ভিজিয়ে নিয়ে তারপর পানি ঝরিয়ে রাখতে হবে। এবার হাঁড়িতে ঘি গরম করে পেঁয়াজ কুঁচি, আস্ত গরম মসলা, বাটা মসলা, নারকেল কুঁচি ও গাজর কুঁচি দিয়ে হালকা নেড়ে চাল দিয়ে ভাজতে হবে। এরপর দেড় কাপ পানি ও ঘন নারকেলের দুধ দিয়ে নেড়ে ভালো করে বলক তুলে কাঁচা মরিচ, লবণ ও চিনি দিয়ে মিশিয়ে ঢেকে ২০ মিনিট দমে রেখে রান্না করতে হবে। ২০ মিনিট পর পোলাও রান্না হয়ে গেলে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন ভীষণ স্বাদের ‘নারকেলের মালাই পোলাও’।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ অক্টোবর ২০২১ /এমএম





