Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বৈরুত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ও বিশেষ কর্মসূচির আওতায় নাম নিবন্ধনকৃত ৩৯২ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফেরত গেছেন। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর হতে তাদের নিয়ে রাত সাড়ে ১০টায় উড্ডয়ন করে। শুক্রবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তা অবতরণ করার কথা রয়েছে।লেবাননে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কারণে এখানে থাকাটা কঠিন হওয়ায় লেবানন ত্যাগ করেন এই প্রবাসী বাংলাদেশিরা।

কোন প্রকার জেল-জরিমানা ছাড়া শুধুমাত্র বিমান টিকেটের মূল্য ৪০০ আমেরিকান ডলার পরিশোধ করে দূতাবাসের সহযোগিতায় তারা দেশে ফিরে গেল। দেশে ফেরতে দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে এ যাবত প্রায় আট হাজার প্রবাসী বাংলাদেশি দেশে ফেরত গেলেন।

লেবাননে নতুন সরকার গঠন হলেও নিয়ন্ত্রণহীনভাবে চলছে সকল কর্মকাণ্ড। দেশটিতে ডলার সংকটে লেবানিজ মূদ্রার মূল্যহ্রাস, তেল, গ্যাস, বিদ্যুৎ, ওষুধ সমস্যাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য মাত্রার অতিরিক্ত বৃদ্ধির কারণে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় অনেকে দেশ থেকে টাকা এনে জীবনযাপন করতে হচ্ছে। তাই ফেরতযাওয়া প্রবাসীরা লেবানন ত্যাগ করছেন বলে জানান তারা।এদিকে, এখনো অনেক প্রবাসী অপেক্ষায় রয়েছেন দেশে ফেরত যেতে। কিন্তু টিকেটের মূল্য পরিশোধ করতে অক্ষম হওয়ায় দেশে ফিরতে পারছেন না বলে জানান তারা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫  অক্টোবর  ২০২১ /এমএম


Array