Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ যৌথ পরিবার ভেঙে হয়েছে একক পরিবার। এমনকি বাড়ির চল উঠে গিয়ে বহুতলের মহড়া চলছে। অধিকাংশ বাড়িতেই বাবা-মা, সন্তান এই নিয়েই পরিবার। ফ্ল্যাটগুলোও হয়ে উঠছে ছোট। আর এই নির্দিষ্ট জায়গায় অনেকেই আসবাব নিয়ে পড়েন ঝামেলায়। এত কম জায়গায় কিভাবে মনমতো সাজাবেন বুঝে উঠতে পারেন না। কিন্তু চাইলে খুব ভালোভাবেই সবকিছু সাজিয়ে নেয়া যায়। ফলে ছোট ফ্ল্যাটটাও বেশ বড় মনে হয়। সেটা কিভাবে? জেনে নিন তবে-

ঘরের রঙ হালকা করে নিন

ঘরের রঙ যত হালকা হবে ঘর তত বড় দেখাবে। ঘরের আসবাবগুলো ঘরের রঙের বিপরীতে গাঢ় করে করান। তাতে হালকা রঙের ঘর উজ্জ্বল দেখায়।

আলো আসার সুযোগ দিন

ঘরে যত বেশি আলো আসার সুযোগ দিবেন ততই ভালো। জানালা দিয়ে ঘরে বেশি আলো প্রবেশ করলে ঘর বড় দেখায়। জানালায় হালকা রঙের পর্দা ব্যবহার করুন। দিনে পর্দা সরিয়ে রাখবেন। চাইলে ছোট ছোট গাছ রাখুন জানালায়।

জিনিসপত্র দূরে দূরে রাখুন

একসাথে সবকিছু ঠেসে রাখলে দেখতে ভালো লাগেনা। বিশেষত বসার ঘরে আসবাব যথাসম্ভব কম রাখুন। একটু দূরত্ব রেখে সাজান। তাতে ঘর বড় লাগবে।

আয়না ব্যবহার করুন

ঘরে আয়না ব্যবহার করলে ঘর বড় লাগে। ঘরের ভেতর আলোও প্রতিফলিত হয়ে ঘর আলোকিত রাখতে সাহায্য করে আয়না।

জায়গা মেপে আসবাব কিনুন

তবে জায়গা মেপে আসবাব কিনে আনুন। জায়গার চেয়ে বড় আসবাব ঘরকে ছোট দেখায়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ অক্টোবর  ২০২১ /এমএম

 


Array