Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ছোট্ট নরম তুলতুলে খরগোশ বাড়িতে পুষতে আমাদের অনেকেরই মন চায়। কিন্তু বাড়িতে খরগোশ রাখার অনেক ঝামেলা আছে। খরগোশপ্রেমীদের জন্য হংকংয়ে র‌্যাবিটল্যান্ড ক্যাফেতে কেউ চাইলেই তাদের পোষা খরগোশ রাখতে পারবেন। আমাদের দেশে এরকম কোনো ব্যবস্থা নেই। তাই ছোট ফ্ল্যাটের মধ্যেও কিভাবে খরগোশ পোষা যাবে তার জন্য রইল কিছু টিপস-

যথাযথ জ্ঞানের অভাবে, অনেকেই সঠিক ভাবে খরগোশ পালন করতে পারে না। শখের কারণে কেনা একটি খরগোশ একটু আদর-যত্নে আপনার এবং আপনার সন্তানের বন্ধু হতে পারে।মনে রাখবেন খরগোশ নিরীহ ও তৃণভূজী প্রাণি। এরা সাধারণত ৯ থেকে ১২ বছর বাঁচে। পিপড়া ,কুকুর ও বিড়াল থেকে খরগোশকে সর্বদা দূরে রাখবেন।

কোথায় পাবেন

ঢাকার কাঁটাবন, মিরপুর, কাপ্তান বাজারসহ বিভিন্ন পশু-পাখি ও অ্যাকুরিয়ামের দোকানে খরগোশ পাওয়া যায়।

কোথায় রাখবেন

বাড়ির ছাদ বা বারান্দায় খরগোশ পোষা যায়। তিন দিকে কাঠের বেড়া বা লোহার পাত দিয়ে বাক্স বানিয়ে নেন। সামনের দিকে জালের নেট দিয়ে দরজা বানিয়ে নেবেন। এতে সামনের দিক দিয়ে আলো-বাতাস ঢোকে ও ময়লা পরিষ্কার করতে সহজ হয়। পূর্ণবয়স্ক পুরুষ খরগোশের জন্য ৪ বর্গফুট স্থান দরকার, শিশু খরগোশের জন্য ১.৫ বর্গফুট যথেষ্ট। প্রতিদিন খরগোশের থাকার ঘর বা বাক্স পরিষ্কার করবেন।

কি খেতে দেবেন

খরগোশকে দিনে ও রাতে কয়েকবার খাবার দিতে হয়। তাদের খাবারের মধ্যে ঘাস অন্যতম। ঘাসের সঙ্গে ভাত ও ধানের কুড়া মিশিয়ে দিতে পারেন।

এ ছাড়াও সবুজ শাক-সবজি, পালং শাক, গাজর, মুলো, শশা, গম, ভুট্টা দিতে হবে। ঘাস ও শাক সবসময় শুকনা অবস্থায় দিতে হবে। আপনার খরগোশকে রঙিন খাবার, বাদাম, বীজ এবং এতে মিশ্রিত ফল দেবেন না। কারণ এই খাবারগুলিতে প্রায়শই চিনি এবং শর্করা বেশি থাকে।

সবসময় পরিষ্কার রাখবেন

পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দেবেন গোসল করানোর সময় অবশ্যই শ্যাম্পু ব্যাবহার করবেন। আপনি যদি আপনার খরগোশকে গোসল না করান তাহলে খরগোশের শরীরে উকুন হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ সেপ্টেম্বর  ২০২১ /এমএম


Array