Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ফিনল্যান্ডে যাত্রা বিরতি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তিনি হেলসিংকির হোটেল ক্যাম্পে অবস্থানকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কায়েসসহ ফিনল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।গত শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৩৭ মিনিটে হেলসিঙ্কি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০১ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। হেলসিঙ্কিতে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল হেলসিঙ্কির হোটেল ক্যাম্পে যান।

ফিনল্যান্ডে যাত্রাবিরতি শেষে রবিবার স্থানীয় সময় বিকাল ৪টায় হেলসিঙ্কির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০২ যোগে নিউইর্য়কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। তাকে বহনকারী ফ্লাইটটি নিউইয়র্কের স্থানীয় সময় বিকাল ৬টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ২০ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক অধিবেশনের কর্মসূচিগুলোতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ সেপ্টেম্বর  ২০২১ /এমএম


Array