Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ মৌসুম না এলেও বাজারে উঠেছে শীতকালিন বেশ কিছু সবজি। বিক্রিও হচ্ছে চড়া দামে। সেই সঙ্গে দাম বেড়েছে লাল শাকসহ সব ধরনের শাক এবং মুরগির।শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। যা গত সপ্তাহে ছিলো ১৩০ থেকে ১৩৫ টাকা। পাকিস্তানি কক মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১১০ থেকে ১৩০ টাকা।বাজারে প্রতি মুঠো লাল শাক বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, সাদা ডাটার শাক বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা, মূলা শাক ২০ টাকা, পুঁই শাক বিক্রি হচ্ছে ৩০ টাকা আঁটি, কলমি শাক ২০টাকা, কচুশাক প্রতি আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে, লাউ প্রতি পিস মান ও আকারভেদে ৪০ থেকে ৬০ টাকা, শশা প্রতি কেজি ৫০টাকা, কালো বেগুন ৮০ থেকে ৯০ টাকা, ঝিংগা ৫০ টাকা, কাকরোল ৫০টাকা, উচ্ছে ৬০টাকা, চিচিংগা ৫০টাকা, পটল ৪০ থেকে ৫০টাকা, ঢেড়শ ৫০টাকা, বরবটি ৭০টাকা, পেঁপে ২৫থেকে ৩০ টাকা, কচুর মুখি ৪০টাকা, লাল গোল আলু ৩০ টাকা, সাদা গোল আলু ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। চাল কুমড়া পিস ৩০ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা ও কাঁচকলার হালি ৩০ থেকে ৪০ টাকা। মূলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। শিম প্রতি কেজি ১৬০ টাকা, প্রতি পিস ফুলকপি (ছোট) ৪০ থেকে ৪৫ টাকা, গাজর প্রতি কেজি ৮০টাকা ও টমেটো ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মাঝারি অকারের ইলিশ মাছ প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকা এবং অকার ভেদে ৩৫০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রুই মাছ আকার ভেঁদে কেজি ২৪০ থেকে ৪৫০ টাকা, কাতল মাছ আকার ভেদে ২৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, বেলে ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চিংড়ি ৪৫০ থেকে ৬০০ টাকা, টেংরা ৭০০, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১২০ টাকা, শিং মাছ ৪৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এছাড়া মাংসের বাজার ঘুরে দেখা গেছে, আগের মতই বাজারে প্রতি কেজি খাসির মাংস ৮০০ থেকে ৯০০ টাকা, গরুর মাংস প্রতিকেজি ৫৮০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ সেপ্টেম্বর  ২০২১ /এমএম


Array