প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনায় একটা অনিশ্চিত সময় পার করছে সবাই। সামাজিক, মানসিক, অর্থনৈতিক সমস্যায় জর্জরিত অধিকাংশ মানুষ। তার উপর যখন তখন কোভিড সংক্রমণের দুশ্চিন্তা তো আছেই। পরিবারের প্রাপ্তবয়স্কদের মানসিক অস্বস্তিগুলো পুরো পরিবারকে প্রভাবিত করে। বড়রা বলতে পারলেও ছোটরা বলতে দ্বিধা করে, অনেক সময় বলতেও পারে না।
অল্পতে রেগে যাচ্ছে শিশু, কেন, কী কারণে জানুন
শিশুরা নিজেদের মানসিক চাপের কথা সব সময়ে বলতে পারে না। কোভিডে কঠিন জীবনধারায় অনেক বাচ্চারাই মানিয়ে নিতে পারছে না। তাদের মানসিক পরিবর্তনে দেখা যায়, তারা হুটহাট রেগে যাচ্ছে। তাই শিশুদের মানসিক পরিবর্তনে কয়েকটি দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।
১.আপনার শিশুর ঘুম কি মাঝরাতে ভেঙে যায়, যদি এমনটা নিয়মিত তাহলে সতর্ক হওয়া খুব দরকার। তার সমস্যাটি কী জানতে চেষ্টা করুন। অযথা বকাঝকা করে ঘুমাতে বলবেন না। সে কী কোনো খারাপ স্বপ্ন দেখেছে কিনা জিজ্ঞেস করুন। তার কোনো কিছু প্রয়োজন কিনা জানতে চান। দেখবেন শিশু তার সমস্যার কথা লুকাবে না।
অল্পতে রেগে যাচ্ছে শিশু, কেন, কী কারণে জানুন
২.কথায় কথায় অল্পতে কী রেগে যাচ্ছে, তাহলে তার কথা শোনার চেষ্টা করুন। কোনো মানুষের ভেতরে অন্য অস্বস্তি কাজ করলে এমনটা দেখা যায়। শিশুদের ক্ষেত্রে এই বিষয়টি আরো বেশিই হয়। অস্বস্তির আসল কারণ প্রকাশ করতে না পেরে তারা রেগে যায়। বিষয়টি গুরতর হওয়ার আগে এ নিয়ে শিশুর সাথে বন্ধুর মতো কথা বলুন।
৩.হঠাৎ করে খাওয়াদাওয়া কম করছে কিনা খেয়াল করুন। নিয়মিত একই খাবার পছন্দ না-ই হতে পারে। তাহলে নতুন কোনো পছন্দের খাবার বানিয়ে দেন। আবার মুখে অরুচি হয়েছে কিনা জানতে চান। আর খিদের অনুভূতি যদি না-ই হয়, তাহলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
অল্পতে রেগে যাচ্ছে শিশু, কেন, কী কারণে জানুন
৪.অতিমারিতে স্কুল বন্ধ, কোথাও যেতে পারছে না, বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, এসব কারণে শিশুদের মনের উপরে চাপ বাড়ছে। প্রাপ্তবয়স্করা হয়তোবা নিজেদের মানসিক চাপের কথা প্রকাশ করতে পারেন। কিন্তু শিশুরা তা করতে পারে না। এই বিষয়টি অভিভাবকদেরকেই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ জুলাই ২০২১ /এমএম





