Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ত্বকের শীতলতা বজায় রাখা খুবই দরকার। কেননা ত্বক শীতল না রাখলে নানা ধরনের সমস্যা হতে পারে। আসুন ত্বক শীতল রাখার উপায়গুলো জেনে নেই-মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন : গরমে হাত-পা ধোয়ার সঙ্গে সঙ্গে মুখেও বারবার ঠাণ্ডা পানির ঝাপটা দিন। সঙ্গে ব্যবহার করুন শসা বা মিন্টের নির্যাস যুক্ত ফেসওয়াশ। ঘরে থাকার সময়ও নির্দিষ্ট সময় অন্তর জল দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। তবে ফেসওয়াশ ব্যবহার করার দরকার নেই।

হাতের কাছে রাখুন ফেসিয়াল মিস্ট : বারবার মুখে পানি দিতে ইচ্ছে না করলে ব্যবহার করতে পারেন ফেস মিস্ট। বারদুয়েক স্প্রে করে নিন মুখে, ত্বক থাকবে তরতাজা, সুগন্ধি।

ক্রিম, ময়শ্চারাইজার ফ্রিজে রাখুন : ময়শ্চারাইজার, ক্রিম, বডি লোশনের মতো ত্বক পরিচর্যার সামগ্রী ফ্রিজে রাখার দুটো উপকারিতা আছে। এক, ফ্রিজে রাখলে এসব জিনিসের কার্যকারিতা অনেক বেড়ে যায়, চট করে নষ্ট হয় না, আর দুই, ত্বক ঠাণ্ডা থাকে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮  এপ্রিল ২০২১ /এমএম


Array