Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  বর্তমানে কিছু খাবারের নাম বলতে গেলে মোমো নামটি তালিকায় থাকবেই। প্রায় সকলের কাছেই অত্যন্ত পছন্দের এ খাবার। তবে সব থেকে বেশি পছন্দ তরুণদের। বিকেলের খাবার হিসেবে অথবা রাতের খাবার হিসেবে খাওয়া হয়ে থাকে এই মোমো।

মোমো ঘরে তৈরি করা অনেকের কাছে স্বপ্নের মতো। রেসিপিটি কঠিন মনে হলেও আসলে এটা মোটেও তেমন কঠিন নয়। খুব সহজেই প্রস্তুত করা যায় মজাদার এ খাবার।

৬ পিস মোমো তৈরি করতে যা যা লাগবে:

৪৫০ গ্রাম ময়দা

১ টেবিল চামচ সয়াবিন তেল

১ টা বড় পেঁয়াজ

১ ইঞ্চি পরিমাণ আদা

পানি প্রয়োজনমত

৩০০ গ্রাম হাড় ছাড়া সেদ্ধ মুরগির মাংস

১ টা কাঁচা মরিচ

লবণ স্বাদমত

পছন্দমত সবজি

১ টেবিল চামচ সয়া সস(বাদ দেওয়া যেতে পারে)

মোমো প্রস্তুতি:

সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে এবং একই আকারে কাটতে হবে।

সেদ্ধ করে নেওয়া মুরগীর মাংসগুলোকে ছোট ছোট করে ছাড়িয়ে নিতে হবে। মাংস সেদ্ধ করার সময় স্বাদ বৃদ্ধির জন্য তাতে অল্প একটু লবণ, গুলমরিচ, আদা বাটা এবং মরিচ বাটা দেওয়া যেতে পারে।

এখন মোমো এবং মোমোর ভেতরের ফিলিং তৈরি করে নিতে হবে। একটা মিক্সিং বোল নিতে হবে। তাতে ময়দা এবং লবণ একত্রে মেশাতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ খামির তৈরি করতে হবে।

ঘরেই তৈরি করুন চিকেন মোমো

আলাদা আর একটা মিক্সিং বোলে টুকরো করা মুরগির মাংসগুলো নিতে হবে। সাথে কেটে রাখা সবজির পাশাপাশি অন্যান্য সকল উপকরণ দিয়ে ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে তাতে সয়া সস দিতে হবে।

খামির থেকে ছোট করে বলের মতো করে অংশ নিয়ে রুটির মতো করে তাতে অল্প অল্প করে ফিলিং দিয়ে মোমোর আকার দিতে হবে।

মোমো তৈরি করা করা হয়ে গেলে ২০ মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। তবে মোমো ভাপিয়ে খাওয়া ছাড়াও ভেজেও খাওয়া যায়। সে ক্ষেত্রে, একটি প্যানে তেল গরম করে নিতে হবে, হালকা আঁচে মোমোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে।তবে ভাপ দিয়ে সেদ্ধ করা মোমো সব থেকে বেশি জনপ্রিয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ মার্চ ২০২১ /এমএম

 


Array