Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  বড়দিনের সুস্বাদু অনেকে খাবারের আয়োজন থাকে। এর মধ্যে ডেজার্ট অন্যতম। বড়দিনের স্পেশাল ডেজার্ট হচ্ছে ‘আপেল পাই’।অন্য যেকোনো ডেজার্টের চেয়ে পাই তৈরি করা অনেক সহজ।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন আপেল পাই-

উপকরণ

ময়দা দেড় কাপ, কোকো পাউডার ৪ টেবিল চামচ, আইসিং সুগার এক কাপের চার ভাগের তিন ভাগ, ডিমের কুসুম ৪টি, মাখন ১০০ গ্রাম, বেকিং পাউডার আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স সিকি চা চামচ।

যেভাবে তৈরি করবেন

ময়দা, বেকিং পাউডার ও কোকো পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। মাখন, আইসিং সুগার ও ডিমের কুসুম একসঙ্গে বিট করে ময়দার মিশ্রণ দিয়ে ভালো করে মথে ২০ থেকে ২৫ মিনিট ফ্রিজে রাখতে হবে।ফ্রিজ থেকে খামির বের করে খামির বেলে পাই মোল্ডে রেখে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫ থেকে ৩০ মিনিট বেক করতে হবে।

কুকিং চকলেট গলিয়ে ফলের কুচি মিশিয়ে পাইয়ের ওপর ঢেলে দিতে হবে। ডিমের সাদা অংশ ফোম করে ভ্যানিলা দিয়ে বিস্কুটের গুঁড়া, আইসিং সুগার, কোকো পাউডার ভাঁজে মিলিয়ে পাইয়ের ওপর ঢেলে দিয়ে ১৬০ ডিগ্রি তাপে ২০ মিনিট বেক করতে হবে।এবার আপেল ও আঙুর দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ ডিসেম্বর ২০২০/এমএম

 


Array