প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শীতের আমেজ শুরু হয়েছে। কমেছে বাতাসের আদ্রতা। এই সময়ে ত্বকের পাশাপাশি ঠোঁটও শুষ্ক হয়। ফলে ঠোঁট ফাটে। শীতে ত্বকের চেয়েও বেশি রুক্ষ হয়ে ওঠে ঠোঁট। শুষ্ক ও ফাটা ঠোঁট শুধু প্রাণবন্ত হাসির অন্তরায়। কখনো কখনো যন্ত্রণা কারণও। কেননা, কারো কারো ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। কিছু নিয়ম মেনে চললে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে।ভেষজ অ্যালোভেরা ব্যবহার করলে ঠোঁট ফাটে না। এর রস ঠোঁটে লাগালে শুষ্ক ঠোঁট হয় প্রাণবন্ত।
এক ফোঁটা ঘি ঠোঁটে লাগিয়ে রাখুন। ঘি ঠোঁটের শুষ্কতা কমায়। ঠোঁট নরম রাখে।মধু ও গ্লিসারিনের পেস্ট বানিয়ে ঠোঁটে লাগান। নরম ঠোঁট পান।টাটকা গোলাপের পাপড়ি কাঁচা দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর দিনে অন্তত তিন বার করে এই পেস্ট ঠোঁটে লাগান। ঠোঁট হবে কোমল ও মসৃণ।চিনি স্ক্র্যাবার হিসেবে কাজ করে। মৃত কোষ ঠোঁট থেকে তুলে ঠোঁটকে নরম করে।
ঠোঁট ফাটা ঠেকাতে দীর্ঘদিন ধরেই নারিকেল তেলের ব্যবহার রয়েছে। এতে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড আছে। যা ঠোঁটের শুষ্কতা দূর করে।অলিভ অয়েল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড। যা ত্বকের শুষ্কতা দূর করে ঠোঁট ফাটা ঠেকায়। দিনে দুইবার ঠোঁটে অলিভ অয়েল মাখলে ঠোঁট নরম ও মসৃণ হবে।
শীতকালে অনেকেই পানি কম খান। এর ফলে ত্বক ও ঠোঁটের আর্দ্রতা হারায়। প্রতিদিন অনন্ত দুই থেকে তিন লিটার পানি পান করুন। শরীরে পানিশূন্যতা থাকলে ঠোঁট উজ্জ্বল দেখায় না।অনেকেই রুক্ষ ঠোঁট কিছুক্ষণ পর পর জিভ দিয়ে ভেজাই। কিন্তু এই কাজ করা যাবে না। ঠোঁট নরম রাখতে হলে এই অভ্যাস ছাড়ুন।
ভিটামিন বি-এর অভাবও কিন্তু রুক্ষ ঠোঁটের কারণ হতে পারে। তাই শাকসবজি খান। ঠোঁট নরম রাখতে ভিটামিন বি খেতেই হবে।শীতে ঠোঁটে রুক্ষ চামড়া জমে যায়। মাঝে মধ্যে স্ক্রাবিং করে সেই চামড়া সরিয়ে ফেলুন। ঠোঁট নরম রাখতে সপ্তাহে একদিন স্ক্রাবিং করুন।
ফ্রেশ শসা দুই থেকে তিন মিনিট ঠোঁটের উপর ঘষতে থাকুন। কিছুক্ষণ পরে শসার রস ঠোঁটে লাগান। রেখে দিন অন্তত ১০ মিনিট। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। প্রতিদিন অন্তত একবার করে এই পদ্ধতি ব্যবহারে, দূর হবে ফাটা ঠোঁটের সমস্যা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ ডিসেম্বর ২০২০/এমএম





