Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওমানে আটকা পড়া ৩৯৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, করোনাভাইরাসের কারণে ওমানে আটকা পড়েন বাংলাদেশি এসব নাগরিক। দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না।

দুই দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে তারা স্বদেশে ফিরেছেন।তারা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি বলেও জানান তিনি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৮ জুলাই ২০২০/এমএম


Array