Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফিরেছেন ৩৯৮ বাংলাদেশি। শনিবার সকাল সোয়া ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনায় কাতারে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় দেশে ফেরেন ৩৯৮ বাংলাদেশি নাগরিক।কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন ফেরার তালিকায়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ জুলাই ২০২০/এমএম


Array