বাংলানিউজসিএ ডেস্ক :: ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আরও ২৮১ বাংলাদেশি প্রবাসী সেদেশে ফিরে গেছেন।শনিবার (২৭ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে বিমানের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি।
বিমান সূত্রে জানা গেছে, চলতি মাসে বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটে এ নিয়ে মোট ৮০৯ বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। এর মধ্যে গত ২৩ জুন গেছেন ২৬৯ জন এবং গত ১৭ জুন গেছেন ২৫৯ জন।
ইতালিতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে গত ফেব্রুয়ারি থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরতে শুরু করেন। এখন ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা পুনরায় সেদেশে যাচ্ছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৭ জুন ২০২০ /এমএম
Array





