বাংলানিউজসিএ ডেস্ক :: প্রতিদিনই ভয়াবহ হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি ছাড়াও সম্প্রতি নতুন অনেক উপসর্গ নিয়ে অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন। আবার অনেকের থাকছেই না উপসর্গ।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হঠাৎ করে কোনো স্বাদ বা গন্ধ না পাওয়া ও খিদে কমে যাওয়াও করোনার উপসর্গ। কারও এ ধরনের সমস্যা থাকলে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে।
হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা আগেই জানিয়েছেন, এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত নাক, মুখ ও গলার কোষগুলোকে আক্রমণ করে। ফলে আক্রান্ত ব্যক্তি গন্ধ ও স্বাদগ্রহণের ক্ষমতা হরিয়ে ফেলে।
বিশ্বের বিভিন্ন দেশের একাধিক চিকিৎসকরাই হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকেদের তত্ত্বের সঙ্গে একমত পোষণ করেছেন।তারা জানিয়েছেন, এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি হঠাৎ করেই স্বাদ ও গন্ধ পাওয়ার ক্ষমতা হারাতে থাকে।তাই স্বাদ ও গন্ধ পাওয়ার ক্ষমতা হারালে এটি নতুন উপসর্গ। এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির করোনা পরীক্ষা করাতে হবে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ জুন ২০২০/এমএম





