বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যে ঢাকায় আটকে পড়া ২৮৭ জন ইতালি প্রবাসী বাংলাদেশি রোমের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বেলা সোয়া ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানের ওয়েবসাইট থেকে জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী বাংলাদেশি। তারা সেদেশে নানা কাজে নিয়োজিত ছিলেন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালি যাওয়ার আবেদন করে। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।
ফ্লাইটটি রোম থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবে। সেখান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিয়ে আগামী ১৩ জুন রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ জুন ২০২০/এমএম





