Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: শরীরে পানির ঘাটতি দেখা দিলে যে কোনো সংক্রমণ রোগ খুব দ্রুত শরীরে বাসা বাঁধতে পারে। সংক্রমণ রোধে প্রতিদিন আড়াই থেকে ৩ লিটার পানি পান করা জরুরি। পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতাও ঠিক থাকে।

ব্যায়াম, শরীরিক কসরত ও শরীরে পানির ঘাটতি হলে দিনে সাড়ে তিন থেকে চার লিটার পানিও পান করতে পারেন।চিকিৎসকদের মতে, সংক্রমণ রোধে প্রতিদিন আড়াই থেকে ৩ লিটার পানি পান করা জরুরি।

অনেকে পানির বদলে কোমল পানীয় খেয়ে থাকেন। চিকিৎসকদের মতে, পানির বদলে কোমল পানীয় বা প্যাকেটবন্দি ফলের রস জাতীয় ঠাণ্ডা পানীয় শরীরের জন্য ক্ষতিকর।

এ ছাড়া শরীরের পানি শোষণ করে ভেতর থেকে তাকে আরও শুকনো করে তোলে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমায়।তাই শরীরে পানির ঘাটতি পূরণে সুস্বাদু মিঠাপানির বিকল্প নেই।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ জুন ২০২০/এমএম


Array